Farm Law: ফের আসতে পারে কৃষি আইন! মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে এক বছরের বেশী সময় ধরে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। প্রত্যাহারের পরেও ফের আসতে পারে এই আইন। সরকারের তরফে এই বার্তা মিলেছিল অনেক আগেই। আবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বক্তব্যে সেই কথাই মাথাচাড়া দিয়েছে। ফের আসতে পারে কৃষি আইন? প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। 

আরও পড়ুনঃ প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, শিলিগুড়ি নিয়ে চিন্তায় তৃণমূল

কৃষি মন্ত্রীর কথায়,”আমরা কৃষি আইনে সংশোধনী এনেছিলাম। স্বাধীনতার ৭০ বছর পর এটা বিরাট বড় একটা সংস্কারমূলক পদক্ষেপ। কিছু মানুষ এই আইন পছন্দ করেনি। কিন্তু সরকার তাতে হতাশ নয়। আমরা হয়তো এক পদক্ষেপ পিছিয়ে এসেছি। সময় হলে আমরা আবার সামনে পদক্ষেপ করব। কারণ কৃষকরাই আমাদের মেরুদণ্ড।” তিনি কৃষি আইন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সরকারের বেশ কিছু বিষয়ে লিখিত দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল বেশ কিছু কৃষক সংগঠন কৃষকদের সংবেদনশীল বিষয়টিকে নিয়ে আন্দোলন করছিলেন।

Farm Law: ফের আসতে পারে কৃষি আইন! মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা
Farm Law: ফের আসতে পারে কৃষি আইন! মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর সংসদে পাশ হয়েছিল তিন কৃষি আইন। তার প্রতিবাদে একটানা আন্দোলন জারি রেখেছিলেন কৃষকরা। ১৮ নভেম্বর কৃষক আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আন্দোলনকারী কৃষকদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রীর তরফে তিন কৃষি আইন প্রত্যাহারের আশ্বাস মিললেও একাধিক ইস্যুকে সামনে রেখে আন্দোলন জারি রেখেছিলেন কৃষকরা।


সেখানে উল্লেখ ছিল দীর্ঘ আন্দোলনে শহীদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ, এমএসপির সুনিশ্চিতকরণ সহ একাধিক দাবী। কেন্দ্রের তরফে সেই দাবী মেনে নেওয়ার পরেই আন্দোলন তুলে নিতে রাজি হন কৃষকরা। রাজনৈতিক মহলের ধারণা পাঁচ রাজ্যের নির্বাচন এবং ২০২৪ এর নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফের আসতে পারে কৃষি আইন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর বক্তব্যে কীসের ইঙ্গিত?

ফের আসতে পারে কৃষি আইন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর বক্তব্যে ইশারা 
ফের আসতে পারে কৃষি আইন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর বক্তব্যে ইশারা

কিন্তু কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের এই কথাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। তবে কী সত্যিই কী ফির আসতে চলেছে কৃষি আইন? সেক্ষেত্রে কী কৃষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত