প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, শিলিগুড়ি নিয়ে চিন্তায় তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসেই শিলিগুরি পুরসভার নির্বাচন। কিন্তু নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অনন্তোষ বাড়ছে তৃণমূল শিবিরে। কে প্রার্থী হবেন তা নিয়ে এখনও চুড়ান্ত হয়নি। কিন্তু অনুমানের ভিত্তিতে বলা যাচ্ছেন কাকে এগিয়ে রেখেছে দল। তা নিয়ে দলের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে। প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, সেই খবর পৌঁছে গেছে কলকাতার নেতাদের কানেও।

আরো পড়ুনঃ তৃণমূলের হামার্দ বাহিনী লুঠের রাজনীতি শুরু করেছে, সুর চড়ালেন অধীর

এতকিছুর মধ্যে প্রধান প্রশ্ন, কলকাতা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে শিলিগুড়ি তৃণমূল? ইতিমধ্যেই প্রাথমিক স্তরের কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের আই প্যাক সংস্থা। আলাদা করে ফোন করে জেলার নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ্য নেতৃত্ব। কাজের নিরিখে এবং জনপ্রিয়তার নিরিখে প্রার্থী বাছাই করতে চায় তৃণমূল।

পাশাপাশি কে হবেন পরবর্তী মেয়রের মুখ? কলকাতার নেতাদের তরফে উত্তরের আশায় দিন গুনছে জেলা তৃণমূল নেতৃত্ব। মেয়র পদ থেকে বঞ্চিত হলে দলের বিরুদ্ধে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতারা। সব মিলিয়ে নির্বাচনের আগে তৃণমূলের এই পরিস্থিতি দলকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছে।

তৃণমূল অন্দরের খবর, গতবারের বিজয়ীদের মধ্যে এবারে ৭ জনকে টিকিট দেওয়া হবে। যা নিয়ে রীতিমতো দ্বন্দ্ব প্রকাশ্যে। গত দশ বছরের খরা কাটিয়ে এবার কী শিলিগুড়ি পুরসভা নিজেদের ঝুলিতে আনতে পারবে তৃণমূল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, নাম ঘোষণা না হওয়া অবধি এই টানাপোড়েন জারি থাকবে।

প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, শিলিগুড়ি নিয়ে চিন্তায় তৃণমূল 

প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, শিলিগুড়ি নিয়ে চিন্তায় তৃণমূল 
প্রার্থী বাছাই ঘিরে গোষ্ঠি কোন্দল, শিলিগুড়ি নিয়ে চিন্তায় তৃণমূল 

তবে শহরের একাধিক জায়গায় দেওয়াল অধিগ্রহণ শুরু করেছে তৃণমূল। শনিবার শিলিগুড়ির  ১৪ নং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হল দেওয়াল অধিগ্রহনের কাজ। যেই দাঁড়াক আমাদের কোন সমস্যা নেই। তবে এতটুকু বিশ্বাস আছে দল যোগ্য ব্যক্তিকেই টিকিট দেবে। এমনটাই জানালেন ১৪ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল সভপতি মীরা দত্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন