Farmers Protest: ১৫ মাস পর শেষ হল কৃষক আন্দোলন, শনিবার বাড়ি ফিরবেন কৃষকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ মাস পর শেষ হল কৃষক আন্দোলন। সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কৃষকদের এমএসপি সহ অন্যান্য দাবী মানতে রাজি হয়েছে সরকার। শুধুমাত্র তাই-ই নয়, যেসমস্ত কৃষকদের ওপর মামলা রয়েছে তা প্রত্যআহার করে নেওয়া হবে। এই জয় কৃষকদের।

আরও পড়ুনঃ Farmers Protest: শেষের পথে আন্দোলন, সিঙ্ঘুতে তাঁবু খুলছেন কৃষকরা

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় তিন কৃষি আইন। সেই তিন আইনের প্রত্যাহারের সেপ্টেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলন জারি রেখছেন কৃষকরা। এরপর তিন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে দিল্লি উপকন্ঠে চলে লাগাতার আন্দোলন। প্রায় এক বছরের মাথায় আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবিধানিক প্রক্রিয়া মেনে আইন প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। সেইমতো সংসদে তিন আইন প্রত্যাহার বিল পাশ হলেও থামেনি আন্দোলন।

Image

২১ শে নভেম্বর কেন্দ্র সরকারকে দেওয়া চিঠিতে কৃষকদের তরফে জানানো হয়, দীর্ঘ আন্দোলনে ৭০০ এর অধিক মৃত কৃষকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের দাবীতে সরব হন আন্দোলনরত কৃষকরা। একইসঙ্গে এমএসপির সুনিশ্চিতকরণ, বিদ্যুৎ আইন প্রত্যাহার সহ একাধিক দাবী সামনে রেখে আন্দোলন জারি রাখার কথা জানান কৃষকরা। বেগতিক বুঝে কৃষকদের সঙ্গে সমঝোতার পথে এগোতে রাজি হয় সরকার। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ৫ জনের প্রতিনিধি দলের তরফে চলে লাগাতার কথাবার্তা। এমনকি কৃষকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সরকারের সঙ্গে আগামী ১৫ জানুয়ারি রয়েছে বৈঠক। বৈঠক মেনে না নিলেন ফের আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের।

১৫ মাস পর শেষ হল কৃষক আন্দোলন, তাঁবু গোটানোর পালা

Centre Offers 'Immediate' Suspension of Cases in Outreach to Protesting  Farmers: Sources 

আগামী শনিবার সিঙ্ঘু এবং টিকরি উপকন্ঠে জয় উৎসব পালন করতে চলেছেন কৃষকরা। ১৩ তারিখ অমৃতসরের স্বর্ণমন্দিরে যাবেন আন্দোলনরত কৃষকরা। এটা কৃষকদের জন্য বড় জয়। তাই জয়োৎসব পালন করবেন কৃষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত