Lakhimpur Kheri: লাখিমপুর খেরির ঘটনা সুপরিকল্পিত, জানাল তদন্তকারী সংস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় উঠে এল বিস্ফোরক তথ্য। লাখিমপুর খেরির ঘটনা সুপরিকল্পিত। এমনটাই জানাচ্ছেন বিশেষ তদন্তকারী দল। ১৩ অভিযুক্তদের বিরুদ্ধে নয়া ধারা যুক্ত করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন সিটের।

আরও পড়ুনঃ শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা, মৃত দুই, আহত অনেকে #terroristattack #Srinagar

গত ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্রর গাড়িতে চাপা পড়ে চার কৃষকের মৃত্যু হয়। তারপর জমা হওয়া ভিড়ের প্রহারে প্রাণ হারান বিজেপি কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। পাঁচ দিন ধরে পুলিশের তলব এড়িয়ে যাওয়ার পর গ্রেফতার হয় অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র সহ ১৩ জন।

সম্প্রতি একটি ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়েছে। গুলি ছোঁড়া হয়েছিল আশীষের বন্ধু অঙ্কিত দাসের বন্দুক থেকেও। খুনের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ রয়েছে দুই জনের বিরুদ্ধে। বিশেষ তদন্তকারী দলের অফিসার বিদ্যারাম দীবাকর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে জানিয়েছেন, পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে যে ধারা লাগু করা হয়েছে তা সরিয়ে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হোক।

লাখিমপুর খেরির ঘটনা সুপরিকল্পিত, অভিযোগের ধারা বদলে দেওয়ার জন্য আবেদন 

লাখিমপুর খেরির ঘটনা সুপরিকল্পিত, অভিযোগের ধারা বদলে দেওয়ার জন্য আবেদন 
লাখিমপুর খেরির ঘটনা সুপরিকল্পিত, অভিযোগের ধারা বদলে দেওয়ার জন্য আবেদন

তিনি জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪ এ ধারা পরিবর্তে ৩০৭, ৩২৬, ৩৪,২৭৯, ৩৩৮ এবং ৩০৪ এ ধারায় মামলা দায়ের করা হোক। অভিযুক্তদের সকলকেই লাখিমপুর খেরি আদালতে রাখা হয়েছে। এর আগে গোটা ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের দিকে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। উচ্চপদস্থ পুলিশ অফিসারের নেতৃত্বে তদন্ত চেয়েছিল আদালত। শীর্ষ আদালতের হস্তক্ষেপের পরেই বদলে যায় মামলার গতিপ্রকৃতি।

সিটের তরফে জানানো হয়েছে ক্ষিপ্ত কৃষকদের মধ্যে দিয়ে গেলে এধরনের পরিস্থিতি তৈরি হবে জেনেই এই কাজ করেছেন আশীষ মিশ্র। তাই এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলতে চাইছে বিশেষ তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, জামিনের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। সেই মামলার শুনানি রয়েছে আজ।

যদিও শুরু থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছিল বিরোধীরা। ইতিমধ্যেই লাখিমপুর নিয়ে কেন্দ্রের কাছে বিশেষ পদক্ষেপের আর্জি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই সব কিছু মেনে মামলা কোন দিকে গড়ায় সদিকে বিশেষ নজর থাকছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত