নজরবন্দি ব্যুরোঃ সোমবার সন্ধেবেলা শ্রীনগর থেকে অদুরে জেওয়ানের একটি পুলিশ জঙ্গি হামলা। পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে ২ পুলিশ অফিসারের। আহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ এবার ক্যাপ্টেন্সি বিতর্কে মুখ খুললেন কপিল দেব, কি বললেন ৮৩-র হিরো


জেওয়ানের যেখানে দুই জঙ্গি হামলা চালায় ওই এলাকায় নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে চিরুনী তল্লাশি শুরু হয়েছে।
শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা, মৃত দুই, আহত অনেকে। দেখুন তালিকা

মৃত পুলিশ অফিসারদের পরিবারের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমওর তরফে ট্যুইট করে জানানো হয়েছে। শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।


Shocked to hear about the terror attack in Srinagar!
I offer my deepest condolences to the bereaved families. To all the brave personnel who lost their lives, my heart goes out to you. I salute your supreme sacrifice. This nation will never forget you.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021
Terribly sad to hear about the Srinagar attack in which two policemen were killed. GOIs false narrative of normalcy in Kashmir stands exposed yet there has been no course correction. My condolences to the bereaved families.
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 13, 2021
দিন দুয়েক আগেই বন্দিপোরাতে জঙ্গিদের গুলিতে ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত হন দু’জন। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে কিছু দিনের মধ্যে পর পর দুই বার জঙ্গি হামলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সেইসঙ্গে দুই মাস ধরে একটানা একের পর এক জঙ্গি হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।







