এবার ক্যাপ্টেন্সি বিতর্কে মুখ খুললেন কপিল দেব, কি বললেন ৮৩-র হিরো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের নেতৃত্ব এখন রোহিত শর্মার কাঁধে। টি–২০ ক্রিকেটের অধিনায়কত্ব বিরাট ছেড়েই দিয়েছিলেন। কিন্তু একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব একপ্রকার বিরাটের কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বয়ং বিরাটের ছোটবেলার কোচও এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব।

আরও পড়ুনঃ নজরে বঙ্গ তারকা, দক্ষিন আফ্রিকা সফরে পেতে পারেন সুযোগ

‘৮৩’ ছবির প্রচারের জন্য সোমবার শহরে এসেছেন কপিল। তাঁর সঙ্গে এসেছেন ছবির পরিচালক কবীর খানও । কপিল বলেন, ” ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বিরুদ্ধে কিছু বলা উচিত হবে না। ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভাল কাজ করছে বোর্ড। তবে ভারতীয় ক্রিকেটের নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানাই। দেশকে নেতৃত্ব দেওয়া সব সময়েই গর্বের ব্যাপার।”

কোহলির কাছ থেকে সাদা বলের ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিয়ে তা রোহিতের হাতে তুলে দেওয়া নিয়ে অনেকেই বোর্ডের বিরুদ্ধে মতামত দিয়েছেন। কপিল অবশ্য বোর্ডের পাশে দাঁড়িয়ে নতুন ক্যাপ্টেন রোহিতকে শুভেচ্ছা জানিয়ে রাখলেন। উল্লেখ্য টেস্টে ও সীমিত ওভারের ক্রিকেটে কেন দু’জন নেতা? সেই প্রশ্নের জবাবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

এবার ক্যাপ্টেন্সি বিতর্কে মুখ খুললেন কপিল দেব, কি বললেন ৮৩-র হিরো

সৌরভ স্পষ্ট বলেছেন, ‘বিসিসিআই সেই সময়ে বিরাটকে অনুরোধ করেছিল টি–২০ ক্রিকেট থেকে নেতৃত্ব যাতে না ছাড়ে। কিন্তু সেই সময়ে বিরাট তা মেনে নেয়নি। সেই সময়ে নির্বাচকরা স্থির করেছিলেন সাদা বলের দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক রাখা হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন