নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের মাঝামাঝি সময়েই দক্ষিন আফ্রিকা উড়ে যেতে চলেছেন মেইনইন ব্লুজ। তবে দলের প্রথম একাদশ নির্বাচন কে ঘিরে একাধিক সময় দেখা দিয়েছে বিতর্ক। তবে এবার চন্দননগর নিবাসী তথা দেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট তারকা ঈশান পোড়েল কে দলে আনার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে ক্রিকেট অনুরাগীদের।
আরও পড়ুনঃ কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে প্রধানমন্ত্রী, খরচ কত জানেন? #KashiVishwanathDham
বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনেও যথেষ্ট দাগ কেটেছে ঈশান পোড়েলের ভালো বোলিং পারফরম্যান্স। তবে এটাই প্রথম নয় এর আগেও দক্ষিণ আফ্রিকায় সফল হয়েছেন তিনি। উল্লেখ্য, গোটা দেশের মধ্যে এই মুহূর্তে নবদীপ সাইনির পর সফল বোলার হিসেবে গন্য করা হয়ে থাকে এই ডানহাতি পেসার কে।
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও বাকি দুটি চারদিনের ম্যাচে খেলে ছটি উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন তিনি। সেইসঙ্গে ইকোনমি রেট ৩-এর কম থাকায় খুব সহজেই সকলের নজর কেড়েছেন তিনি। সেখানে মোট চারটি ইনিংসে প্রায় ৫৮ ওভার বোলিং করে ১৫ টি মেডেন ও দিয়েছেন এই বঙ্গ তরুন।
নজরে বঙ্গ তারকা, দক্ষিন আফ্রিকা সফরে বঙ্গ তরুন

সেইসঙ্গে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। যা নিয়ে কার্যত ভারতীয় ক্রিকেট দলেরই সুবিধা দেখছেন বোর্ডের সদস্যরা। তাই আগামীদিনে ভারতের সিনিয়র দলে প্রবেশের জন্য অনেকটাই এগিয়ে চন্দন নগরের এই ফাস্ট বোলার।



