টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷ বাইশ গজে বল গড়ানোর আগে চরম সংবাদ সামনে৷ ওয়েস্টইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হানার আশঙ্কায় তটস্থ সব মহল৷টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এক মাসেরও কম সময় বাকি আছে৷ এরই মধ্যে আইসিসি টুর্নামেন্টটি ঘিরে আশঙ্কা জারি হয়েছে৷
আরও পড়ুন: বিশ্বকাপের দলে নেই রিঙ্কু, এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ

জঙ্গি হামলার ছায়া সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে৷ যেখানে জানা গিয়েছে ক্রিকেটের এই বিশাল ইভেন্ট বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া হচ্ছে। উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এই হুমকি দিয়েছে।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। যে সংবাদমাধ্যমে এই খবর বেরিয়েছে সেটি ইসলামিক স্টেট সংগঠন চালায়। রিপোর্টে জানানো হয়েছে, প্রো-ইসলামিক স্টেট সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিয়ো প্রকাশ করছে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব নাশকতার ঘটনা ঘটেছে সেগুলিই থাকছে সেই সব ভিডিয়োতে। এই খবরে উদ্বেগ বাড়ছে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে।এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।



