বাইডেন না, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন ট্রাম্প! বলছে সমীক্ষা

US Presidential Election: ২০২০ সালে এই নেভাডাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হেরে গিয়েছিলেন রিপাবলিক নেতা। তবে চার বছর পরে সেই নেভাডাতেই জেতার মতো পরিস্থিতিতে রয়েছেন ট্রাম্প

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি বছরই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে তুমুল প্রতিযোগিতা চলবে দেশটির ৭ অঙ্গরাজ্যে। তবে সাতটির মাঝে ছয়টি অঙ্গরাজ্যেই জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

tramp1

এতে আরও বলা হয়, বাইডেনের কাজে অসন্তুষ্ট নাগরিকরা, এছাড়া অর্থনীতির সঙ্গীন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে। পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন।

usa

উল্লেখ্য, ২০২০ সালে এই নেভাডাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হেরে গিয়েছিলেন রিপাবলিক নেতা। তবে চার বছর পরে সেই নেভাডাতেই জেতার মতো পরিস্থিতিতে রয়েছেন ট্রাম্প। রিপোর্টে আরও বলা হয়, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কার্যকলাপ নিয়ে ক্ষোভ রয়েছে আমজনতার মনে।

বাইডেন না, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন ট্রাম্প! বলছে সমীক্ষা

tramp2

তা সত্ত্বেও ট্রাম্পকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাইছে আমেরিকা। তাঁদের পর্যবেক্ষণ, বর্তমান সরকারের ভুলেই ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। প্রেসিডেন্ট হিসাবে বাইডেন আদৌ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন, শারিরিকভাবে ফিট নন বলেই বাইডেনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত