সোনার বাজারে আগুন! একদিনে ৩৩০০ টাকা লাফ, চমকে দিচ্ছে নতুন দাম

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে কলকাতায় ফের বেড়েছে সোনা-রুপোর দাম। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামে একদিনে বেড়েছে ৩৩০০ টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বাজারে অনিশ্চয়তার জেরে ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম। বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড়সড় উল্লম্ফন দেখা গেল। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দামে একলাফে বেড়েছে ৩৩০০ টাকা। একই সঙ্গে বেড়েছে ২২ ও ১৮ ক্যারেট সোনার দামও। রুপোর বাজারেও একই ছবি— একদিনে ৫ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে প্রতি কেজিতে।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৬ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ হবে ১ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। আর ১০০ গ্রাম সোনা কিনতে গুনতে হবে ১৫ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগের প্রবণতা বাড়ায় সোনার চাহিদা বেড়েছে।

সোনার বাজারে আগুন! একদিনে ৩৩০০ টাকা লাফ, চমকে দিচ্ছে নতুন দাম
সোনার বাজারে আগুন! একদিনে ৩৩০০ টাকা লাফ, চমকে দিচ্ছে নতুন দাম

২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। আজ ১ গ্রামের দাম ১৩ হাজার ৯৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকায়। ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা। মাত্র একদিনে প্রায় ৩ হাজার টাকা দাম বেড়েছে এই ক্যাটাগরির সোনাতেও।

১৮ ক্যারেট সোনার দামও ক্রমশ নাগালের বাইরে যাচ্ছে। বৃহস্পতিবার ১ গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৪৩৪ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ পড়বে ১ লক্ষ ১৪ হাজার ৩৪০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা। একদিনে প্রায় ২০০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে।

শুধু সোনা নয়, রুপোর বাজারেও বড়সড় ঝাঁকুনি। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ২৭ হাজার টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ২ লক্ষ ৭০ হাজার টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যবান ধাতুর উপর বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরো বাজারে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনেও সোনা-রুপোর দাম আরও বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত