প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

Mamata Banerjee: যদিও তৎক্ষণাৎ ‘ভুল’ বুঝতে পেরে বক্তব্যের মধ্যেই নিজের মুখের কথা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, রাগের চোটে বলে ফেলেছি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠের সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষার অত্যন্ত পরিচিত একটি গালাগালি (শা*) ব্যবহার করে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৎক্ষণাৎ ‘ভুল’ বুঝতে পেরে বক্তব্যের মধ্যেই নিজের মুখের কথা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, রাগের চোটে বলে ফেলেছি! এবার সেই প্রসঙ্গেই মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি।

আরও পড়ুন: প্রকাশিত কংগ্রেসের ন্যায়পত্র, ক্ষমতায় এলে কী কী পরিবর্তন? ইস্তেহারে জানাল হাত শিবির

বিজেপির তরফে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের ‘আপত্তিকর’ মন্তব্য করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কটু শব্দের ব্যবহার করেছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির
প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

বৃহস্পতিবারই মমতার সমালোচনায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “সন্ত্রাস এবং ভাষা সন্ত্রাসের নায়িকা, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এইরকম মুখের ভাষা?”

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

তিনি আরও লেখেন, “যে মহামনীষীরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল থেকে শ্রদ্ধেয় নেতাজি এই বাংলার মাথা বিশ্ব দরবারে উঁচু করেছিলেন, আজকের বাংলার মুখ্যমন্ত্রী সেই উঁচু মাথাকে বারংবার সকলের সামনে হেঁট করছেন। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। ছিঃ!”

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত