নজরবন্দি ব্যুরো: কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে এবার ক্রিকেট ঈশ্বরের ছবিতে কালি! গত কালই ভারতরত্ন শচীনকে নিয়ে অপমানজনক বার্তা দিয়েছেন আরজেডি নেতা। যা নিয়ে উত্তাল ক্রীড়ামহল। কুরুচিকর ও অপ্রীতিকর মন্তব্যেকে বর্তমানে নিজেদের সংস্কৃতি বানিয়ে নিয়েছেন দেশের বেশ কিছু রাজনীতিবিদ। এবার সেই তালিকায় নতুন সংযোজন লালুপ্রসাদ যাদবের আরজেডি দলের এক নেতা। তাঁর মন্তব্যের লক্ষ্য ভারতীয় ক্রিকেটের ‘ভগবান’ শচীন । শিবানন্দ তিওয়ারি নামের ওই নেতা একপ্রকার অপমান করে বসলেন লিটল মাষ্টার কে।
আরও পড়ুনঃ “উইথ ডিউ রেসপেক্ট! মদনদা বাংলার ক্রাশও বটে!” সায়নীর মন্তব্য নিয়ে নতুন জল্পনা
ঘটনার সূত্রপাত কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। রিহানা, মিয়া খলিফা এবং গ্রেটা থুনবার্গের মত বিদেশী সেলেব্রিটিরা কৃষকদের ঘিরে টুইট করতেই তার বিপক্ষে সরব হয় বলিউড থেকে ক্রীড়ামহল। টুইটে নিজের মত ব্যাক্ত করে শচীন লেখেন ‘ভারতের সাবভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না। ভারতীয়রা ভারতকে চেনে। আমরাই এক হয়ে সমধান করব।
বিদেশী শক্তি দর্শক হতে পারে কিন্তু আমাদের সমস্যার অংশ হতে পারে না। এসো দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি। ইন্ডিয়া টুগেদার!’ তাঁর মন্তব্যের পাল্টা দিতে গিয়েই তাঁকে অপমান করেন বর্ষীয়ান ওই নেতা। শুধু তাই নয় শচীনের ভারতরত্ন পাওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। আর এর পর যে ঘটনাটি ঘটে কেরলে সেটি আরও উদ্বেগজনক ও লজ্জার বলে মনে করছেন দেশের ক্রীড়া মহল।
কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে এবার ক্রিকেট ঈশ্বরের ছবিতে কালি! গত কাল শুক্রবার কেরল যুব কংগ্রেসের কয়েকজন কর্মী কৃষক আন্দোলনের সমর্থনে মিছিল বের করেন। সেখানেই তাঁদের হাতে ছিল শচীন তেণ্ডুলকরের একটি কাট-আউট। তাঁরা কাট-আউটের গায়ে কালো রংয়ের তেল মাখিয়ে দেন। এরপর সেটি ছিঁড়েও ফেলা হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।








