“উইথ ডিউ রেসপেক্ট! মদনদা বাংলার ক্রাশও বটে!” সায়নীর মন্তব্য নিয়ে নতুন জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “উইথ ডিউ রেসপেক্ট! মদনদা বাংলার ক্রাশও বটে!” সায়নীর বক্তব্যে শুরু হয়েছে জল্পনা। এতদিন একাধিক বিতর্কে সায়নী এর পাশে দাঁড়াতে গিয়ে কার্যত ভাগ হয়ে গিয়েছে টলিউড। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিউড অভিনেত্রী সায়নীর পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছিলেন, ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও!এবার অভিনেত্রী সায়নী ঘোষ আর তৃণমূল নেতা মদন মিত্রকে শুক্রবার দেখা গেল এক মঞ্চে।সায়নী-মদনের স্টেজ শেয়ার আর মদন সম্পর্কে ‘সায়নীর মিষ্টি মন্তব্য’ সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অনেক কথার মধ্যে সায়নী বলেছেন, “উইথ ডিউ রেসপেক্ট! মদনদা বাংলার ক্রাশও বটে!”

আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় মোদিকে খুন করার ইস্তেহার, গ্রেপ্তার ব্যবসায়ী

প্রসঙ্গত,মদন মিত্রও হেসেও ফেলছেন সায়নীর কথা শুনে। ঠিক তার পরেই মদন মিত্র যেন সেই নয়ের দশকের ফর্মে, মাইক হাতে নিয়ে বলে দিলেন, “সায়নী তো দূরের কথা, একটা কারও গায়ে আঁচ পড়লে গোটা বাংলায় আগুন জ্বলবে। বাংলা বরদাস্ত করবে না এসব।” এদিন সায়নীকে এগিয়ে চলার পরামর্শ দিয়ে মদন মিত্র জানান, বাংলা তাঁর পাশে রয়েছে।শক্তিরুপেণ নামক একটি সংস্থার অনুষ্ঠানে মদন-সায়নী এক মঞ্চে ছিলেন। তারপর থেকেই গুঞ্জন, তাহলে কি সায়নীও তৃণমূলের পথে? যদিও এ ব্যাপারে অভিনেত্রী স্পষ্ট করে কিছু বলেননি।

“উইথ ডিউ রেসপেক্ট! মদনদা বাংলার ক্রাশও বটে!”ব্রাত্য বসুর হাত শুক্রবারই ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, অভিনেতা ভরত কল, টেলিভিশনের পরিচিত মুখ লাভলি মৈত্র এবং উস্তাদ রাশিদ খানের কন্যা শাওনা খান। এর আগে তৃণমূলে যোগ দেন সৌরভ দাস ও কৌশানি মুখোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন