সোশ্যাল মিডিয়ায় মোদিকে খুন করার ইস্তেহার, গ্রেপ্তার ব্যবসায়ী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মোদিকে খুন করার ইস্তেহার, “৫ কোটি টাকা দিলেই খুন করবো মোদিকে”সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই গ্রেফতার। ঘটনাটি ঘটেছে কর্নাটকের পুদুচেরিতে। পুদুচেরির আর্যকুপ্পম গ্রামের বাসিন্দা এক ব্যবসায়ী সত্যানন্দম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত পোস্টটি করেছিলেন।পুলিশ এমন পোস্টের পরিপ্রেক্ষিতে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে সত্বর গ্রেফতার করেছে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই সত্যানন্দম ফেসবুকের একটি পোস্টে লেখেন যদি কেউ তাকে পাঁচ কোটি টাকা দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতেও পিছপা হবেন না। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃকলকাতা পুলিশ কমিশনার পদে বদল, দায়িত্ব পাচ্ছেন সৌমেন মিত্র

সত্যানন্দমের পোস্ট মুহূর্তের মধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়।এরপর এক গাড়িচালকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুদুচেরির পুলিশ ফেসবুক অ্যাকাউন্ট ট্রেস করে আর্যকুপ্পম গ্রামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সোশ্যাল প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মোদিকে খুন করার ইস্তেহার, কিন্তু এর আগেও ২০২০ সালের জানুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও এনআরসি-র (NRC) প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন