নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশ কমিশনার পদে বদল, বিধানসভা নির্বাচনের আগেই অনুজ শর্মাকে সরিয়ে কলকাতা সিপি-এর দ্বায়িত্ব আনা হচ্ছে সৌমেন মিত্র’কে। তিন বছর পার হয়েছে, সেই কারণেই সিপি পদে বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান তিনি।
আরও পড়ুনঃ ক্ষমা চাওয়ার বদলে বোকা-বোকা যুক্তি! শুভেন্দুকে ফের নোটিস অভিষেকের।
উল্লেখ্য, ২০১৬ বিধানসভা নির্বাচনের আগেও কলকাতা কমিশনারের পদে বদল আনা হয়েছিল। তৎকালিন সিপি রাজীব কুমার কে সরিয়ে দায়িত্ব নিয়োগ করা হয়েছিল সৌমেন মিত্রকে। বর্তমান সিপি অনুজ শর্মাকে পাঠানো হচ্ছে এডিজি সিআইডি পদে।
তবে এই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি বদল করা হচ্ছে বিধাননগর, ব্যারাকপুর সহ হাওড়া কমিশনারেট পদেও।
কলকাতা পুলিশ কমিশনার পদে বদল, জানা যাচ্ছে, ব্যারাকপুরের কমিশনার পদের দায়িত্ব পেতে পারেন অজয় নন্দা। হাওড়ায় সিপি সুধাকর এবং বিধাননগরে সুপ্রতিম সরকার।



