Rahul Dravid: দ্বিতীয়বার কোচের দায়িত্ব নিয়ে কী বললেন রাহুল দ্রাবিড়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল রাহুল দ্রাবিড়ের। নতুন করে বিসিসিআই তার সঙ্গে চুক্তি করেছে। তার কোচিং স্টাফও দায়িত্বে থেকে যাচ্ছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে বড় সিদ্ধান্ত বিরাটের, তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা

আর দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে বসে মুখ খুললেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘গত দু’বছর ধরে দল হিসাবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু এই দু বছরে আমরা একটা দল হিসাবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে।

দ্বিতীয়বার কোচের দায়িত্ব নিয়ে কী বললেন রাহুল দ্রাবিড়?
দ্বিতীয়বার কোচের দায়িত্ব নিয়ে কী বললেন রাহুল দ্রাবিড়?

দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসাবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিক ভাবে নিজেদের তৈরি করেছি তার ফল আমরা দেখেছি।’’

দ্বিতীয়বার কোচের দায়িত্ব নিয়ে কী বললেন রাহুল দ্রাবিড়?

23 5

তিনি বলেন, ‘‘আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য, আমার পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ, কাজের জন্য বছরের একটা বড় সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। পরিবারও অনেক আত্মত্যাগ করে।’’

24 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত