নজরবন্দি ব্যুরো: বিরাট কোহলির সাদা বলের ক্রিকেটে ভবিষৎ নিয়ে আবারও প্রশ্নচিহ্ন উঠল। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট। ১০ ডিসেম্বর ডারবানে টি-২০ ম্যাচ দিয়ে শুরু ভারতের সফর। তার আগেই বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করলেন কোহলি।
আরও পড়ুন: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে অনিশ্চয়তা! টুর্নামেন্টের দাবি করল নতুন দেশ



জানান, একটানা ক্রিকেটে তিনি ক্লান্ত। সাদা বলের ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রাম চান। তবে লাল বলের সিরিজ খেলবেন। তাঁর এই সিদ্ধান্তের ফলে জল্পনা শুরু হয়েছে তবে কি বিশ্বকাপে হারের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে চাইছেন কিং কোহলি?

আগামী বছর কি তাহলে টি-২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই? ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটকে কার্যত এড়িয়েই চলছেন কোহলি। নির্বাচকরাও যুবদের নিয়েই টি-টোয়েন্টির দল সাজাতে বেশি আগ্রহ দেখান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে না থাকার গুঞ্জন বেশ অপ্রত্যাশিত বলেই মনে করা হচ্ছে।


সাদা বলের ক্রিকেটে বড় সিদ্ধান্ত বিরাটের, তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা

কোহলি এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন। বিশ্বকাপের কারণে গত কয়েক মাসে একটানা ক্রিকেট খেলেছেন তিনি। শেষ বার সেপ্টেম্বরে বিরতি নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলেননি।







