পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে অনিশ্চয়তা! টুর্নামেন্টের দাবি করল নতুন দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত এশিয়া কাপের মতো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে। প্রতিযোগিতা হতে পারে দুবাইয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই আইসিসির কাছে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়ে ফেলেছে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা।

আরও পড়ুন: ঘোষণা হল কলকাতা বইমেলার দিনক্ষণ, জানুন কবে শুরু আর কবে শেষ

আর তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের প্রতি তাদের আবেদন, ‘‘আমরা পিছিয়ে থাকা মানুষ নই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাচ্ছি আমরা। আইসিসি চেয়ারম্যানের উত্তরের জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করব।’’

এই প্রথম এককভাবে চ্যাম্পিয়নস ট্রফির মত বড় টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই পাকিস্তান বোর্ড চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের মাটিতেই আয়োজন করতে। সম্প্রতি বোর্ড আইসিসির সঙ্গে এই ট্রফির চুক্তি নিয়ে কথা বলেছে। কারণ শোনা যাচ্ছে এখানে খেলতে যেতে নাও পারে ভারতীয় ক্রিকেট দল।

এই কারণেই পাক ব্রড রুম থেকেই ভারতের উপরে চাপ সৃষ্টি করেছে। পাক বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগিতায় ভারত দল না পাঠালে মোটা অংকের টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। এশিয়া কাপ বিশ্বকাপের পর যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে অনিশ্চয়তা! টুর্নামেন্টের দাবি করল নতুন দেশ

বিশ্বকাপের পরেই বদলে গিয়েছে পাক দলের অধিনায়ক। তার ওপর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার দাবি জানিয়ে ফেলেছে আইসল্যান্ডের মতো ছোট ক্রিকেট সংস্থাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত