সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি, ১১ জেলাতে কমলা সতর্কতা

Weather: দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দহনজ্বালা থেকে মুক্তি দিয়ে সোমবার সন্ধ্যায় নেমেছিল স্বস্তির বৃষ্টি। বৈশাখের বৃষ্টিতে ভেজে কলকাতা-সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাই। কোথাও মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। আর এই বৃষ্টির জেরে শুধু কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের পাঁচ ডিগ্রি নীচে নেমে গেল।

আরও পড়ুন: কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

weather1 2
xr:d:DAFumsg7hSM:5,j:4022117573165775882,t:23091615

তবে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

weather3 4

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।

সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি, ১১ জেলাতে কমলা সতর্কতা

weather2 4

সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন