উত্তপ্ত মুর্শিদাবাদ, ভুয়ো এজেন্ট কে বের করে দিলেন সেলিম

Murshidabad: বুথ থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে বের করে দেন তিনি। যদিও অশান্তির অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি, অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন: সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি, ১১ জেলাতে কমলা সতর্কতা

salim1

প্রথম দুই দফায় ভোটদানের হার গত বারের তুলনায় কম ছিল। তৃতীয় দফায় ভোটদানের হারের দিকে নজর রয়েছে সবার। সকাল ১১টা পর্যন্ত সারা দেশের ৯৩টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ২৫.৪১ শতাংশ।

salim2

অপর দিকে আজ মুর্শিদাবাদে কিছু অশান্তির খবর এসেছে। ডোমকলে শুরু হয় বোমাবাজি। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। বুথ থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে বের করে দেন তিনি। যদিও অশান্তির অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

উত্তপ্ত মুর্শিদাবাদ, ভুয়ো এজেন্ট কে বের করে দিলেন সেলিম

salim3

মুর্শিদাবাদের ভোট শান্তিপূর্ণ করাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। রানিনগর ৩৪ বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এই খবর পাবার পরেই সেখানে পৌঁছন সেলিম। তারপর সেখান থেকে সেই ভুয়ো এজেন্ট কে বেরকরে দেন তিনি। ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এর পরই পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত