Udayan Guha: ফের বিস্ফোরক উদয়ন, এবার BJP নেতাদের হাঁটু ভাঙার মন্তব্যে উত্তাল উত্তরবঙ্গ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই পুরো ভোটের প্রচারে এসে বিতর্কিত মন্তব্য করে তোলপাড় তুলেছিল রাজ্য রাজনীতিতে। তিনি তৃণমূলের উদয়ন গুহ। সে সময় তিনি জানিয়েছিলেন যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের জন্য অপেক্ষা করছে ‘দুয়ারে প্রহার’ প্রকল্প। আর এবার বিজেপির দুই মন্ত্রী জন বার্লা, নিশীথ প্রামানিক ও তুফানগঞ্জ এর বিধায়ক মালতি রাভাকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের নেতা।

আরও পড়ুনঃ মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা, সেখানেই হবে ওয়ার্কিং কমিটির বৈঠক

ঠিকই বলেছেন উদয়ন গ্রহ? শুক্রবার পুরভোটের প্রচারে গিয়ে উদয়ন গুহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। দলের সঙ্গে বৈঠকে তিনি আমাকে তুফানগঞ্জের দায়িত্ব দিয়েছেন। তিনি তুফানগঞ্জের ১২টি আসনই চান। কারণ কেন্দ্রের মন্ত্রী জন বার্লার বাড়ি তুফানগঞ্জে। ভোটে আমরা তাকে তুফানগঞ্জ থেকে মুছে দিতে চাই। মানুষকে সেই চেষ্টা করতে হবে। আর এক জনও সেই একই দাবি করেছিলেন, কিন্তু সেই দুজনকেই মন্ত্রী করে দেওয়া হল।

আর এর পরেই তিনি বলেন নিশীথ প্রমাণিকও তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা আলাদা রাজ্যের দাবি করেছেন। একটা কথা জেনে রাখুন, যারা আলাদা রাজ্যের দাবি করবেন তাদের যদি হিম্মত থাকে তাহলে কোচবিহারের যে কোনও জায়গায় মিছিল করে আলাদা রাজ্যের দাবি করুন। আস্ত হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। এখানে থাকবেন আর আলাদা রাজ্যের দাবি করবেন?

উদয়ন গুহের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক মালবী রাভা নজরবন্দিকে জানিয়েছেন, “উত্তরবঙ্গের বঞ্চিত মানুস্যহের কথা মাওরা বলেছি। আমার সঙ্গে ওই মঞ্চে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীও সেই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। আর উদ্যন গুহ বারবার এধরনের কুরুচিকর, বিতর্কিত মন্তব্য করে থাকেন। এর আগে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে বলেছিলেন দিনহাটায় ঢুকলে পা ভেঙে দেবেন। নাহলে তৃণমূল ছেড়ে দেবেন। আমরা তারপর দিনহাটায় গিয়েছিলাম উনি কিছুই করেননি। আসলে তাঁর এধরনের মন্তব্য দল সমর্থন করে না। উনি দিনহাটার ঘুষখোর বিধায়ক। সার কেলেঙ্কারিতে তাঁর নাম রয়েছে। প্রচারে থাকার জন্য এধরনের মন্তব্য করছেন। যেটা তাঁর দল সমর্থন করে না”।

ফের বিস্ফোরক উদয়ন, এবার BJP নেতাদের হাঁটু ভাঙার মন্তব্যে উত্তাল উত্তরবঙ্গ
ফের বিস্ফোরক উদয়ন, এবার BJP নেতাদের হাঁটু ভাঙার মন্তব্যে উত্তাল উত্তরবঙ্গ

ফের বিস্ফোরক উদয়ন, এবার BJP নেতাদের হাঁটু ভাঙার মন্তব্যে উত্তাল উত্তরবঙ্গ

তিনি আরও বলেন, “উনি নিজে হাঁটু ভেঙে দেওয়ার কথা বলছেন। আগে নিজের হাঁটু শক্ত করে তুফানগঞ্জে আসবেন। নাহলে বিজেপির কর্মীরা একজোট হলে আস্ত হাঁটু ভেঙে যেতে পারে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর