HomeTagsNishith Pramanick

Nishith Pramanick

Nishith Pramanick: নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, মোতায়েন বিরাট পুলিশ বাহিনী

বুড়িরহাট এলাকায় সভা ছিল নিশীথ প্রামাণিকের। সেখানেই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগে থেকেই বুড়িরহাটের বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উপস্থিত হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। নিশীথের গাড়ির ওপর হামলা চালানো হয়। পরে তৃণমূল ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।

Nishith Pramanick: কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে ফায়ারে হবে কাজ, নিশীথের বাড়ি ঘেরাও নিয়ে তৃণমূল নেতার বিস্ফোরক অডিও ফাঁস  

দলীয় নেতৃত্বের সেই কথা মেনেই এদিন সকাল থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে, নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। এরই মধ্যে একটি ভাইরাল অডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে ফায়ারে হবে কাজ, এমনটা বলতে শোনা যাচ্ছে এক তৃণমূল নেতাকে। 

Abhishek Banerjee: প্রেম কুমারের মৃত্যুর ঘটনায় সরাসরি চ্যালেঞ্জ কেন্দ্রের বিরুদ্ধে, কোচবিহার থেকে হুঁশিয়ারি অভিষেকের

কোচবিহারের যুবক প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার কোচবিহারের মাথাভাঙা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেম কুমারের মৃত্যুর ঘটনায় সরাসরি চ্যালেঞ্জ কেন্দ্রের বিরুদ্ধে। ঘটনার শেষ দেখে ছাড়ব। বাড়ি যেন ছেড়ে বের হতে না পারে এরা। ঘেরাও করে রাখতে হবে।  

Modi Cabinet Resshuffle: ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদল, বাংলা থেকে জায়গা পাবেন কারা?

২০২৪ এর নির্বাচনের দিকে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় সূত্রে খবর, চলতি মাসেই বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের আগেই এই বদলের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে। ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদলে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় কেউ জায়গা হারাতে পারেন? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।

Awas Yojna: আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, এবার সরব তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে। সম্প্রতি একাধিক জায়গায় ঘনিষ্ঠদের আবাস যোজনায় বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছে বিজেপি। এবার আবাস যোজনায় নাম জড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Siliguri TMC: দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, শিলিগুড়িতে বিরাট মিছিল তৃণমূলের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শহর কলকাতায় মিছিলও করল বিজেপি। অন্যদিকে শিলিগুড়িতে দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক এবং জন বার্লাদের বিরুদ্ধে বিরাট মিছিলও করল তৃণমূল। শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে হাসমি চক পর্যন্ত  চলে মিছিলও। মিছিলও থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব।

Matua: মতুয়া মহাসমাজের বিরাট সমাবেশ, উপস্থিত থাকবেন শুভেন্দু-নিশীথরা

গুজরাতের পর বাংলাতেও লাগু হবে সিএএ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই হাওয়া তুলেই বাজিমাত করতে চাইছে বিজেপি। কারণ, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের কথা মাথায় রেখে সিএএ লাগু করা জরুরী বলেই মনে করছেন রাজ্য নেতৃত্ব। তাই ঠাকুরনগরেই মতুয়া মহাসমাজের বিরাট সমাবেশ -এর আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Trending Now