নজরবন্দি ব্যুরোঃ বিএসএফের গুলিতে কোচবিহারের এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের সেই কথা মেনেই এদিন সকাল থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে, নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। এরই মধ্যে একটি ভাইরাল অডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে ফায়ারে হবে কাজ, এমনটা বলতে শোনা যাচ্ছে এক তৃণমূল নেতাকে।
আরও পড়ুনঃ Manoj Tiwari: ম্যাচ হেরে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি
গত সপ্তাহেই কোচবিহার সফরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। কিন্তু তার আগেই কোচবিহারের এক নেতার ভাইরাল অডিও। সেখানে এক তৃণমূলের নেতাকে বলতে শোনা যাচ্ছে, মন্ত্রীর ব্যাটা কেন ফোন করছে? অন্যদিকে থেকে উত্তর আসে, বলছিল কতগুলি মেশিন রয়েছে? আমি বললাম বেশী তো নেই। এর পর অন্য প্রান্তের লোককে বলতে শোনা যায়, সকাল ৯ টার মধ্যে ভিড় হয়ে যাবে। পরিস্থিতি এমনভাবে তৈরি করতে হবে, যাতে ভয়ঙ্কর যাতে হয়। গুলি এমনভাবে চালাতে হবে যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। কারণ, কেন্দ্রীয় বাহিনী থাকবে অনেক। খবর আছে।

এরপরেই ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, পুলিশ থাকবে। পুলিশের ওপর কিছু করার দরকার নেই। যা করার কেন্দ্রীয় বাহিনীর ওপর করবি। ওদের মাথার ওপর একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে। গুলি করে ওকাহ্ন থেকে পালিয়ে যাস। নাহলে তোকে মেরে ফেলবে। ওরা গুলি চালালে দু’একটা মরলে কাজ হয়ে যাবে। ওটা কথা হয়েছে। বাবুনদা বলেছে কাজটা তোকেই করতে হবে। তুই ঝামেলা করিস না। ওপার থেকে সম্মতি মেলে এরপরেই। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে ফায়ারে হবে কাজ, ভাইরাল অডিও ঘিরে তোলপাড়

এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ঘেরাও কর্মসূচি। নিশীথের বাড়ির ৪০০ মিটারের সামনে ব্যারিকেড বসানো হয়েছে। এদিন ভেটাগুড়ির বাজারের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফে। কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে।



