নজরবন্দি ব্যুরোঃ ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সৌরভ পারেননি, অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা পারেননি, কোচ লক্ষ্মীও পারলেন না। ক্রিকেটের নন্দনকাননেই স্বপ্নভঙ্গ হল বঙ্গ ক্রিকেটপ্রেমীদের। সৌরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করে রনজি জয়ের স্বপ্ন ছারখার হয়ে গেল মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের।
আরও পড়ুনঃ অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের


৯ উইকেটে রঞ্জির ফাইনালে হেরে গেল বাংলা। ম্যাচ হারার পর হতাশ বাংলার অধিনায়ক মনোজ বলেন, ‘‘আমাদের মরসুমটা বেশ ভাল কাটল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়দেব উনদকাট এবং ওর দলকে অভিনন্দন।

ফাইনাল ম্যাচ খেলার জন্য উনদকাটকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। ওরা একটা নজির তৈরি করল।’’ দলের কথা বলতে গিয়ে মনোজ জানান, ‘‘প্রথম দিন টস হারা থেকেই আমরা পিছিয়ে পড়েছিলাম। উইকেটে ভেজা ভাব ছিল। তার পর থেকে আমরা কখনই লড়াই করতে পারিনি।


ম্যাচ হেরে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি

প্রথম দিনই অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমরা। বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। আমরা সত্যিই দুঃখিত। এর মধ্যেও আনন্দ দিয়েছে বোলাররা। ওরা যে ভাবে বল করেছে, তার প্রশংসা করতেই হবে।’’








