অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সৌরভ পারেননি, অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা পারেননি, কোচ লক্ষ্মীও পারলেন না। ক্রিকেটের নন্দনকাননেই স্বপ্নভঙ্গ হল বঙ্গ ক্রিকেটপ্রেমীদের। সৌরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করে রনজি জয়ের স্বপ্ন ছারখার হয়ে গেল মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের।

আরও পড়ুনঃ সাগরদিঘি থেকে শুভেন্দুকে জবাব দেবেন অভিষেক? তাকিয়ে রাজনৈতিক মহল

৯ উইকেটে রঞ্জির ফাইনালে হেরে গেল বাংলা। রবিবার সকালে বাংলার ইনিংস শেষ হয় ২৪১ রানে। প্রয়োজনীয় ১২ রান এক উইকেট হারিয়ে তুলে নিল বাংলা।রবিবার দেড় ঘণ্টায় গুটিয়ে গেল বাংলার ইনিংস। এই নিয়ে ফাইনালে দু’বার বাংলার মুখোমুখি হয়ে দু’বারই হারাল সৌরাষ্ট্র। প্রথম বার নিজেদের ঘরের মাঠে।

অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের

এ বার বিপক্ষের মাঠে। দশম উইকেটে ঈশান ব্যাট করতে নামার আগে ২৫ রানে পিছিয়ে ছিল বাংলা। আর ক’টি বল বাংলা টিকবে, হিসাব কষছিলেন প্রত্যেকে। কিন্তু ঈশান আগ্রাসী ব্যাটিং করে বাংলাকে অন্তত ইনিংস হারের লজ্জা থেকে বাঁচালেন।ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটা।

4 17

প্রথম ইনিংসে পুরোপুরি ফ্লপ করে বাংলার টপ অর্ডার। ৩৪ রানের মধ্যে সাজঘরে ফিরে গিয়েছিল অর্ধেক দল। সেখান থেকে শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল অর্ধশতরান করে দলকে লজ্জার হাত থেকে বাঁচায়। প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে মনোজ তিওয়ারির দল। সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া।

অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের

অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের
অধরা থেকে গেল ভারত সেরা হওয়ার স্বপ্ন, সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের

প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে দল গত ব্যাটিংয়ে ৪০৪ রানের বিশাল স্কোর করে সৌরাষ্ট্র।সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন অর্পিত ভাসাভাদা। এরপর ব্যাট করতে নেমে ফের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয় বাংলার। ২৪১ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস। সৌরাষ্ট্রকে ১২ রানের টার্গেট দেয় বাংলা। এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় সৌরাষ্ট্র। ৯ উইকেটে ম্যাচ জিতে ভারত সেরা হল জয়দেব উনাদকাটের দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত