Awas Yojna: আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, এবার সরব তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আগে জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে। সম্প্রতি একাধিক জায়গায় ঘনিষ্ঠদের আবাস যোজনায় বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছে বিজেপি। এবার আবাস যোজনায় নাম জড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক, সতর্ক করলেন সবাইকে

তৃণমূলের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকায় নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম রয়েছে। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের কথায়, বাবার নামে বাড়ি কী করে বরাদ্দ করা হল? তা মন্ত্রীর থেকে জানতে চাওয়া হোক। এই তালিকা যখন তৈরি হয়েছিল, তখন উনি মন্ত্রী না হলেও তাঁদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। আমি বলব বিজেপি কর্মী ও নেতারা এবার নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে ধর্না দিন।

আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, সুর চড়াল তৃণমূল 
আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, সুর চড়াল তৃণমূল 

যদিও মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাবি, তৃণমূলের হামলায় যেসব বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তা তিনি নিজের উদ্যোগে ঠিক করে দিচ্ছেন। সেখানে তার বাবার নামে এই ঘরের বিষয়টি অত্যন্ত হাস্যকর। এমনকি রাষ্ট্রপতির নাম যুক্ত হলেও অবাক হবেন না তিনি।

সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বক্তব্য, কেন সবটা জেনেও কোনও পদক্ষেপ নিলেন না। কেন সংবাদমাধ্যমের কাছে খবর আসার পরে এসব কথা বলছেন? যদিও বিজেপি বক্তব্য, বর্তমানে নিশীথ প্রামাণিক একজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতা, সেহেতু তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই কারসাজি করেছে তৃণমূল।

আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, সুর চড়াল তৃণমূল 

আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, সুর চড়াল তৃণমূল 
আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, সুর চড়াল তৃণমূল 

উল্লেখ্য, তৃণমূল থেকেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেন নিশীথ প্রামাণিক। কিন্তু ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতেই বহিষ্কার করে দল। পরে ২০১৯ সালের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর বিজেপির টিকিটে কোচবিহার আসনটি থেকে জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেবিনেটে জায়গা করে নেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন