নজরবন্দি ব্যুরোঃ অভিযোগ জমা ছিল ভুরি ভুরি। দলের সেকেন্ড ইন কম্যান্ডের কাছে অভিযোগ পৌঁছতেই কড়া পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারের মধ্যে আরও এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক। জানালেন সোমবারের মধ্যে ইস্তফা দেওয়ার জন্য।
আরও পড়ুনঃ Amit Shah: টাইম হয়ে গেছে, শাহী বৈঠকে বার্তা পেতেই উজ্জীবিত শুভেন্দুরা
শনিবার রাজ্য থেকে দিল্লি ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যেই নদিয়ায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বিরাট সিদ্ধান্ত নিলেন তাটলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। প্রকাশ্য মঞ্চ থেকেই পার্থ প্রতিম দের বিরুদ্ধে জানতে চান গত ৪ বছরে গারমে যান না কেন? সোমবারের মধ্যে ইস্তফা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এনিয়ে ব্লক সভাপতিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। কোনও অভিযোগ আসলে এবার ব্লক সভাপতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।

গত লোকসভা নির্বাচনে নদীয়ায় সেভাবে ভালো ফল করতে পারেনি তৃণমূল। এমনকি বিধানসভা নির্বাচনেও হাতছাড়া হয়েছে একাধিক আসন। দলের এই ফলাফলে মোটেও সন্তুষ্ট নন অভিষেক। সেটা আজ জানিয়ে দিলেন তিনি। তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলীয় নেতাদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। অভিষেকের কথায়, নির্বাচন যখনই হোক না কেন, এখন থেকেই পঞ্চায়েতের কর্মীদের জনসংযোগের কাজ শুরু করে দিতে হবে।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক, চাইলেন ইস্তফা

একইসঙ্গে মতুয়াদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, বিজেপি আসলে সাইবেরিয়ান পাখি। জানুয়ারি মাসের পর দেখা যাবে না। সিএএ আইন পাশ করা হলে কেন কার্যকর করা হচ্ছে না? এনিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। শুধুমাত্র ভোটের আগে ভাঁওতা দিতে বিজেপি নেতারা আসেন। তাঁদের কথা না শোনার জন্য অনুরোধ জানালেন অভিষেক। একইসঙ্গে অভিষেকের বার্তা, কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। একইসঙ্গে অভিযোগ জানানোর জন্য দিলেন ৭৮৮৭৭৭৮৮৭৭। মানুষের অভিযোগ সরাসরি এই নম্বরে শুনবেন বলা জানিয়েছেন তিনি।



