Amit Shah: টাইম হয়ে গেছে, শাহী বৈঠকে বার্তা পেতেই উজ্জীবিত শুভেন্দুরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাতেই কলকাতায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বিজেপির সদর দফতরে গিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন। সেখানেই শুভেন্দু অধিকারীদের কেউ আশ্বস্ত করলেন, টাইম হয়ে গেছে। কে বললেন? স্পষ্ট না করলেও রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়ালেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা। 

আরও পড়ুনঃ Nabanna: মমতার সঙ্গে দেখা করলেন শাহ, বিমানবন্দরে অপেক্ষায় বিজেপি নেতৃত্ব

আগামী দিনে বাংলার আচ্ছে দিন আসতে চলেছে। গতকাল রাজ্যই নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এমনটাই বার্তা দিয়েছেন অমিত শাহ। শনিবার বিমানবন্দরে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে তিনি দাবি করলেন, পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য রাজ্য নেতৃত্বরা যথেষ্ট। লোকসভা নির্বাচনের প্রচারে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা সহ অন্যান্য।রা উপস্থিত হবেন।

টাইম হয়ে গেছে, মমতার শাহী বৈঠক নিয়ে মুখ খুললেন শুভেন্দু
টাইম হয়ে গেছে, মমতার শাহী বৈঠক নিয়ে মুখ খুললেন শুভেন্দু

পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্যের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হল? সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেটা শুভেন্দু অধিকারী বলেন, আলোচনার বিষয় সমূহ নিয়েই আলোচনা হয়েছে। গত বছর এই বইথক ভুবনেশ্বরে হয়েছিল। আয়োজক রাজ্য ছিল ওড়িশা। প্রত্যেক বছরেই রাজ্য বদল হয়ে থাকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর চেম্বারটা কেমন দেখার জন্য ডাকলেন? নাকি অন্য কিছু বলার জন্য ডাকলেন সেটা তো আমি বলতে পারব না।

FkKQUgoaMAAFEmT 2

একইসঙ্গে তিনি জানালেন, গতকালের বৈঠকে বলা হয়েছে টাইম হয়ে গেছে। কী কারণে কে এই কথা বললেন তা স্পষ্ট করলেন না শুভেন্দু। শুধুমাত্র জানালেন, তাঁরা আশ্বস্তই খুব শীঘ্রই চোরেরা ধরা পড়বে। অমিত শাহের সঙ্গে সফর শেষে তাঁর সঙ্গে দেড় থেকে দুই মিনিট কথা বলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, অমিত শাহ জানিয়েছেন, বিএসএফের ৭২ টি চৌকির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনায় অমিত শাহ অনুরোধ করেন, যাতে রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের আলোচনা ইতিবাচক হয়।

টাইম হয়ে গেছে, মমতার শাহী বৈঠক নিয়ে মুখ খুললেন শুভেন্দু

টাইম হয়ে গেছে, মমতার শাহী বৈঠক নিয়ে মুখ খুললেন শুভেন্দু
টাইম হয়ে গেছে, মমতার শাহী বৈঠক নিয়ে মুখ খুললেন শুভেন্দু

ঝাড়খণ্ড থেকে কীভাবে পাচার হচ্ছে গরু? একাধিক রাজ্যে বিএসএফের নজরদারি থাকলেও কেন পশ্চিমবঙ্গে নয়? মূলত সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিএসএফের কর্তাদের কাছে তিনি জানিয়েছেন, জলপথ ব্যবহার করেন ফেনসিডিল এবং ইভাবা পাচার হচ্ছে। তার টাকা পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বিএসএফ কর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন শুভেন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন