Nabanna: মমতার সঙ্গে দেখা করলেন শাহ, বিমানবন্দরে অপেক্ষায় বিজেপি নেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক ইস্যু নিয়ে বিজেপি বনাম তৃণমূলের টানাপোড়েন চলছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে শনিবার পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের ১৪ তলায় তাঁর সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ২ টো ১০ নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। ১৭ মিনিট দুই জনের সঙ্গে বৈঠক হল। কিন্তু কী নিয়ে বৈঠক হল? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Amit Shah-Mamata Banerjee: নবান্নে শাহের মুখোমুখি মমতা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

নবান্ন সূত্রে খবর, এদিন ১ টা ৫৫ নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল অমিত শাহের। তাঁর জন্য অপেক্ষায় ছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই সূচিতে সামান্য বদল করেই মুখ্যমন্ত্রীর ১৪ তলার ঘরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতার সঙ্গে দেখা করলেন শাহ। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ইডি ও সিবিআইয়ের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেবিষয়েও দুই পুক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মমতার সঙ্গে দেখা করলেন শাহ, ১৭ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা 
মমতার সঙ্গে দেখা করলেন শাহ, ১৭ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা

এদিন পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা। একইসঙ্গে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রসচিবরা। তাঁদের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন অমিত শাহ। এমনকি বৈঠক উঠে আসে গরু পাচারের প্রসঙ্গ। এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। পাল্টা বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যগুলি।

মমতার সঙ্গে দেখা করলেন শাহ, ১৭ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা 

মমতার সঙ্গে দেখা করলেন শাহ, ১৭ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা 
মমতার সঙ্গে দেখা করলেন শাহ, ১৭ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা

গতকাল রাতে কলকাতায় পা রেখেছেন অমিত শাহ। বিমাবন্দর থেকে সোজা চলে যান বিজেপির রাজ্য দফতরে। রাজ্য নেতৃত্বের সঙ্গে সারেন বৈঠক। রাজ্য রাজনীতির হাল হকিকত নিয়ে প্রশ্ন করেন তিন। এরপর সকালেই নবান্নে গিয়ে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন