নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাতেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালেই পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে নবান্নে উপস্থিত হয়েছেন তিনি। শনিবার নবান্নে শাহের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সময়ে রাজ্য রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্য ও বিজেপি বনাম তৃণমূলের সংঘাতের মাত্রা যে বিরাট আকার নিয়েছে, এর মধ্যে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


এদিন পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রয়েছেন। বিহারের তরফে এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন তেজস্বী যাদব এবং ওড়িশার প্রতিনিধি নবীন পট্টনায়ক। মূলত, পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের বিষয় নিয়েই আলোচনা হবে। এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও।

সম্প্রতি সারা দেশের পুলিশের অভিন্ন উর্দির চালুর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বিএসএফের এক্তিয়ারের সীমা বাড়ানো নিয়ে বাংলার আপত্তির কথাও এদিনের বৈঠকে উঠে আসতে পারে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, বাংলায় সিএএ কার্যকর কবে হবে? সেবিষয়ে কেন্দ্রের তরফে কিছু বার্তা দেওয়া হবে?



এই মুহুর্তে রাজ্যের শাসক দলের নেতাদের ওপর নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে সিবিআই ও ইডির তৎপরতা ক্রমাগত বেড়েছে। যা নিয়ে মোদির সুনাম করলেও নাম না করে অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এখন অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নবান্নে শাহের মুখোমুখি মমতা, উঠে আসবে সিএএ-এর প্রসঙ্গ

উল্লেখ্য, গতকাল রাজ্যে উপস্থিত হন অমিত শাহ। বিমানবন্দরে নেমে সোজা চলে যান বিজেপির রাজ্য সদর দফতরে। সেখানে গিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক সারেন তিনি। খোঁজ নেন রাজ্য রাজনীতির হাল হকিকত নিয়ে। সূত্রের খবর, এদিন দীর্ঘ সময় ধরে হবে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠক। এরপরে সেনা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে ফের রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



