Narendra Modi: লাদেনের সঙ্গে মোদির তুলনা! পাক বিদেশমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পথে নামছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই রাষ্ট্রপুঞ্জের সম্মেলন থেকে পাকিস্তানকে কড়া বাক্যবাণে বিদ্ধ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জবাবে রাষ্ট্রপুঞ্জের দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ব্যক্তি আক্রমণ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। লাদানের সঙ্গে মোদির তুলনা করে দুই দেশের মধ্যে তিক্ততা কয়েকহুন বাড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর মন্তব্যের প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে প্রতিবাদে নামছে বিজেপি।

আরও পড়ুনঃ 28th FIFF: চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল

প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে এখন পাকিস্তানের বিদেশমন্ত্রকের দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই মন্তব্য দুই দেশের মধ্যে চলা চাপা আগুনে কার্যত ঘৃতাহুতি দিয়েছে।

লাদেনের সঙ্গে মোদির তুলনা, চুপ বসে থাকতে নারাজ নয়া দিল্লি 
লাদেনের সঙ্গে মোদির তুলনা, চুপ বসে থাকতে নারাজ নয়া দিল্লি

দিন কয়েক আগেই রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে তুলোধনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান দীর্ঘ সময় ধরে ওসামা বিন লাদেনকে অতিথি হিসাবে পুষে রেখেছিল। এমনই মন্তব্য করতে দেখা যায় জয়শঙ্করকে। সারা বিশ্ব এখনও পকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসাবে দেখছে বলে দাবি করন তিনি। তাঁর সংযোজন, অতিমারি কেটে গেলেও সারা বিশ্ব এখনও ভুলে যায়নি সন্ত্রাসবাদের মূল কোথায়। অন্য কারোর দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের নিজেদের দিকে দেখা উচিত বলে জানিয়েছেন তিনি।

লাদেনের সঙ্গে মোদির তুলনা, চুপ বসে থাকতে নারাজ নয়া দিল্লি 

লাদেনের সঙ্গে মোদির তুলনা, চুপ বসে থাকতে নারাজ নয়া দিল্লি 
লাদেনের সঙ্গে মোদির তুলনা, চুপ বসে থাকতে নারাজ নয়া দিল্লি

এরপরেই শুরকবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। পাল্টা জবাব দিয়েছে নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যে তাঁর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। ঘটনাকে হাতিয়ার করে পথে নামতে চলেছে বিজেপি। শনিবার দেশের সমস্ত রাজ্যের রাজধানীতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন