28th FIFF: চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো চাঁদেরহাট বসেছিল ইনডোরে। সস্ত্রীক অমিতাভ বচ্চন সহ  শাহরুখ খান, রানী মুখার্জী, কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি, পণ্ডিত অজয় চক্রবর্তী সহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর শিল্পী ও কলাকুশলীরা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘রং দে তু মোহে গেরুয়া’, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ

কিন্তু বর্তমানে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে সরকার এবং বিরোধী পক্ষের প্রতিটি কাজে একে অপরের খুব ধরে চলেছে।আর এখানেও তা অন্যথা হয়নি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীযে যাবেন না তা তিনি আগেই ঘোষণা করেছিলেন।

চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তখন সেই চাঁদের হাটে অনুপস্থিত ছিলেন বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আর এই ঘটনা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এই প্রশ্ন তুলে টুইটারে লিখেছেন, ‘কলকাতা ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীকে। ঠিক তেমনই, সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে বাদ দিয়ে শাহরুখ খানকে বাংলার ব্র্য়ান্ড অ্য়াম্বাসেডর করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সফল বাঙালিদের সবসময়েই উনি ছোট করে দেখেন’।

চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল
চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল

অমিতের এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘যে মিঠুন চক্রবর্তীর রাজ্য সরকারের উপরে আস্থা নেই, সেই সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কেন এত আগ্রহ? বাঙালি, তথা বাংলাকে যখন পরেশ রাওয়াল অপমান করলেন, তখন মিঠুন চক্রবর্তী তো কই প্রতিবাদ করলেন না!’

চলচ্চিত্র উৎসবে কেন নেই মিঠুন? বিজেপির প্রশ্নে পাল্টা দিলেন কুণাল

66

 

সৌরভ প্রসঙ্গেও মন্তব্য করেন কুণাল। বলেন, ‘সৌরভ ভারতবর্ষের গর্ব। সৌরভকে অপমান বাংলা করেনি, আপনারা করেছেন। অমিত শাহের ছেলেকে আপনারাই সচিব করে রাখতে পারেন।‘ সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে সরকারকে কোন ভাবেই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিরোধী বিজেপি। আর সেই কারনেই সব বিষয় নিয়েই সরকারের বিরোধিতা করতে চলেছে গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর