Arijit Singh: মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘রং দে তু মোহে গেরুয়া’, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতি বার ‘কিফ’- এর উদ্বোধনী মঞ্চে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বাংলা তথা ভারতবর্ষের সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এদিনের মঞ্চের শোভা বাড়িয়েছিলেন এই গুনী গায়ক। এসময় মুখ্যমন্ত্রীর অনুরোধে দু’ কলি গান গেয়ে শোনান অরিজিৎ। যার মধ্যে ছিল শাহরুখের ‘দিলওয়ালে’ সিনেমা থেকে ‘রং দে তু মোহে গেরুয়া’। আর এরপরেই এই ভিডিও ভাইরাল হয়ে পরে সমাজ মাধ্যমে। গেরুয়া শব্দের গায়ে লাগে রাজনৈতিক রং, এনিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা অমিত মালব্য থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ অমিতাভ বচ্চনের ভারত রত্ন পাওয়া উচিত, KIFF থেকে দাবি মমতার, উচ্ছ্বাসে ভাসল কলকাতা

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে বলিঊডের বিগ-বি থেকে বাদশা শাহরুখ। বাংলার মুর্শিবাদের গর্ব ভারতের বিখ্যাত গায়ক  অরিজিৎ এদিন মঞ্চ আলো করেছিলেন। প্রথমে মঞ্চে উঠতে না চাইলেও, পরে মুখ্যমন্ত্রীর ডাকে মঞ্চে উঠে আসেন। সকলের বক্তব্যের মাঝে অরিজিৎ সিং কে দু’ কলি গান গাইতে বলেন উৎসাহিত দর্শক। মুখ্যমন্ত্রীও তাঁকে অনুরোধ করেন। তখন অরিজিৎ বলেন, ‘২ লাইন গেয়ে দিই, ল্যাটা চুকে যাবে’। কিন্তু ল্যাটা আর চুকল কই? বরং ২ লাইনেই লুকিয়ে ছিল বিপদ।   প্রথমে বাংলা সিনেমা থেকে  ‘বোঝে না সে বোঝে না’  গানটি গান, তারপর শাহরুখকে উদ্দেশ্য করে অরিজিৎ গান,’রং দে তু মোহে গেরুয়া’। কিন্তু সমাজমাধ্যমে ভিডিওর কিছু অংশ ভাইরাল করে বলা হয়, অরিজিৎ মুখ্যমন্ত্রীর সম্মুখে বিপক্ষ দল ‘গেরুয়া’র নাম নিয়ে ঠাট্টা করেছেন। মুহূর্তে বিতর্কে চলে আসেন অরিজিৎ।

মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘রং দে তু মোহে গেরুয়া’, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ
মুখ্যমন্ত্রীর অনুরোধে রং দে তু মোহে গেরুয়া, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ

‘গেরুয়া’ একটি বিশেষ রাজনৈতিক দলের রং বলে দাবি করা হয় ইদানীং। এ কারনেই   দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি নিয়ে তোলপাড় রাজনৈতিক জগৎ এবং নেটমাধ্যম। ‘পাঠান’ এর গানের বিরুদ্ধে উঠছে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও উঠল সেই গেরুয়া প্রসঙ্গ। অজান্তেই রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়লেন সুরের জাদুকর অরিজিৎ। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের ট্যুইটে জানিয়েছেন, ‘মমতার অনুরোধে অরিজিৎ গাইলেন ‘রং দে তু মোহে গেরুয়া’, কারণ পশ্চিমবঙ্গের ভবিষৎ আসলেই গেরুয়া’। বিজেপি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তা বোঝাতেই বিজেপি নেতারা ভিডিওটি শেয়ার করছেন। বিজেপি নেতা অমিত মাল্ব্য ভিডিওটি পোস্ট করে একই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রীর অনুরোধে রং দে তু মোহে গেরুয়া, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ

 

মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘রং দে তু মোহে গেরুয়া’, বিজেপির রাজনৈতিক বিতর্কের ফাঁদে অরিজিৎ

 

প্রচারের আড়ালেই থাকতে স্বচ্ছন্দ অরিজিৎ সিং। অরিজিৎের একমাত্র পরিচিতি তাঁর সুরেলা মর্মস্পর্শী কণ্ঠ। কোন প্রকার বিতর্ক এড়াতেই তিনি দেন না কোন সাক্ষাৎকার। এমনকি সচরাচর তাঁকে দেখা যায়না কোন অনুষ্ঠানে। রাজনৈতিক বিতর্ক থেকে শত দূরে থাকেন এই গায়ক। মুম্বাইবাসী স্বচ্ছন্দের থেকে গ্রামের সাদামাটা জীবন তাঁর বেশি কাছের। এহেন গায়কের ভিডিওতে লাগল রাজনৈতিক রং। যদিও এনিয়ে কোন মন্তব্য করেননি গায়ক নিজে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর