Nishith Pramanick: নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, মোতায়েন বিরাট পুলিশ বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুড়িরহাট এলাকায় সভা ছিল নিশীথ প্রামাণিকের। সেখানেই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগে থেকেই বুড়িরহাটের বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উপস্থিত হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। নিশীথের গাড়ির ওপর হামলা চালানো হয়। পরে তৃণমূল ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।

আরও পড়ুনঃ Haimanti Ganguly: তাঁর সমাজিক মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে, হৈমন্তীকে ক্লিনচিট দিলেন গোপাল

কোচবিহারে বিএসএফের গুলিতে কেন্দ্রীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূলের তরফে। সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দাবি ছিল, দিনহাটায় নিশীথ গেলেই তাঁকে কালো পতাকা দেখানো হবে। যা ঘিরে শনিবার রণক্ষেত্র আকার নেয়।

নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 
নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 

অভিযোগ, এদিন তৃণমূলের তরফে নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকি বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ। ওই এলাকায় বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। ইটের হামলার কারণে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবিলায় নামে প্রচুর পুলিশ বাহিনী। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস।

ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর প্রশ্ন, ৪০ গাড়ির কনভয় নিয়ে কেন যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক? কনভয়ের গাড়িতে কারা ছিল? তার দাবি, পূর্ব পরিকল্পনা করে হামলার জন্যই গাড়িতে দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হয়।

নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 

নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 
নিশীথের গাড়ির ওপর হামলা, রণক্ষেত্র দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ 

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, তৃণমূলের নেতৃত্বকে বলব আপনারা তৃণমূলের কর্মীদের উস্কে দিচ্ছেন। সেইসঙ্গে দুষ্কৃতীদের ওপর আশ্রয় নিয়ে যারা আপনারা আমাদের ওপর বারবার হামলার চেষ্টা করছেন, আপনারা যতই চেষ্টা করুন না কেন, আমরা এই মাটি আঁকড়ে ধরে থাকব। আমাদের কর্মী সমর্থকদের পাশে থাকব। সকলকে নিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশ গড়ার যে লড়াই, সেই লড়াই আবার গড়ে তুলব। যেখানে কালো পতাকা দেখানো হবে, সেখানে আমরা চোখে চোখ রেখে লড়াই করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত