নজরবন্দি ব্যুরোঃ গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করে নিয়োগ দুর্নীতিতে কার্যত বোমা ফাটিয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। শুক্রবার সকাল থেকেই হৈমন্তীর বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। উঠে এসেছে তাঁর পারিবারিক সম্পর্কের কথাও। সংবাদমাধ্যমের চর্চায় থাকা হৈমন্তীকে নিয়ে বিপুল আলোচনায় তাঁর সমাজিক মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। এমনটাই দাবি করলেন গোপাল দলপতি।
আরও পড়ুনঃ Kunal on Madan: দলের অন্দরেই বলুন, মদনের হুঁশিয়ারিতে যুক্তি কুণালের
গোপালকে বলতে শোনা যায়, যখন জিনিসটা জানাই নেই। তখন কেউ হাওয়া মেরে চলে যাবে একটা কালা কর্তুত, দুর্নীতির বেতাজ বাদশা, কুন্তল ঘোষ এবং তাঁর অ্যাসোসিয়েটস, তাঁরা এই সব কথাগুলো বলে যাচ্ছে। যে অভিযূক্ত, সে জেলে রয়েছে, সে একটা করে নাম উড়িয়ে দিয়েছে, তাঁর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। আজকে বা কয়েকদিন পরে প্রমাণ হয়ে যাবে, কোনটা ভুল আর কোনটা সত্যি। তাঁর তো সামাজিক মর্যাদা চলেগেল। তার দায়িত্ব কে নেবে?

হৈমন্তীর সঙ্গে এই মুহুর্তে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তাঁর কাছে গোপালকে নিয়ে একাধিক সম্পত্তি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্পর্কিত কাগজের জন্য হৈমন্তীর সঙ্গে যোগাযোগ করবেন তিনি? উত্তরে গোপাল জানিয়েছেন, যে সমস্ত কাগজপত্র রয়েছে, তা এখন প্রয়োজন নেই। এমনকি হৈমন্তীর নামে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেটাও হৈমন্তীর জানা নেই বলে দাবি করছেন গোপাল। এমনকি নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর দূরদূরান্তের সম্পর্ক নেই বলে জানিয়েছেন গোপাল।
তাঁর সমাজিক মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে, কুন্তলের বিরুদ্ধে ক্ষোভ গোপালের

অন্যদিকে, শনিবারেই হৈমন্তীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক কাগজ। যেখানে চাকরি প্রার্থীদের নাম, রোল নম্বর এবং টাকার অঙ্কের কথা উল্লেখ রয়েছে বলেই মনে করা হচ্ছে। কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলেই জানা গেছে। এই বিপুল অঙ্কের টাকার লেনদেন হচ্ছে কীভাবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।



