Siliguri TMC: দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, শিলিগুড়িতে বিরাট মিছিল তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শহর কলকাতায় মিছিলও করল বিজেপি। অন্যদিকে শিলিগুড়িতে দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক এবং জন বার্লাদের বিরুদ্ধে বিরাট মিছিলও করল তৃণমূল। শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে হাসমি চক পর্যন্ত  চলে মিছিলও। মিছিলও থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ Cigarette: গাঁজা-সিগারেটের মিশ্রণে ঘটবে বড় ধামাকা, দাবি সমীক্ষার

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল জন বার্লা সহ একাধিক বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাকিদের জামিন দেওয়া হলেও, জামিন পাননি কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল
দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল

একইসঙ্গে ২০০৯ সালে একটি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। এমনকি সেই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। সোমবার সেই ইস্যুকে হাতিয়ার করে পথে নামতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে।

উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, গৌতম দেব, সায়নী ঘোষ, জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সভা থেকে উদয়ন গুহ বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমরা এর কাছে কখনই মাথানত করব না। আমরা একতা রক্ষার জন্যে লড়াই চালিয়ে যাবো। এই বিজেপিকে বাংলার ছুঁড়ে ফেলে দেবে বলে দাবি করছেন তিনি।

দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল

দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল
দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনের আগে অখিল গিরির মন্তব্য তৃণমূলকে ফাঁপড়ে ফেলেছে। সেটা কাটিয়ে উঠতেই এখন এখন কেন্দ্রের দুই মন্ত্রীর ইস্যুকে হাতিয়ার করেছে তৃণমূল। এখন দুই মন্ত্রীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর