উল্লেখ্য, লোকসভা ভোটে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তার জায়গায় প্রার্থী করা হয় মনোজ টিগ্গাকে। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছিলেন না বার্লা । তাঁর পারফম্যান্স রিপোর্ট অত্যান্ত খারাপ ছিল। তাই তৎপর রাজনৈতিক নেতা হিসাবে মনোজ টিগ্গাকে টিকিট দেওয়া হয়েছে।
২০২৪ এর নির্বাচনের দিকে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় সূত্রে খবর, চলতি মাসেই বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের আগেই এই বদলের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে। ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদলে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় কেউ জায়গা হারাতে পারেন? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শহর কলকাতায় মিছিলও করল বিজেপি। অন্যদিকে শিলিগুড়িতে দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক এবং জন বার্লাদের বিরুদ্ধে বিরাট মিছিলও করল তৃণমূল। শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে হাসমি চক পর্যন্ত চলে মিছিলও। মিছিলও থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব।
পুরাতন একটি ঘটনায় কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। লোকসভা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল জন বার্লা সহ একাধিক বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
রবিবার সকালেই নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনের জন্য শিলিগুড়িতে এসেছিলেন তিনি। এদিন নকশাল বাড়ির পোখাইজোত এলাকায় নিজের ক্যাম্পে নিজেরই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁদের অভিযোগ, মিলছে না পরিষেবা।
ইতিমধ্যেই তাঁর শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। দ্রুত হাসপাতালে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রবিবার গুরুং সাক্ষাতে জন-রাজু। গুরুংকে দেখতে অনশন মঞ্চে উপস্থিত হলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত এবং জন বার্লা। গুরুংকে অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন তাঁরা।