John Barla: মিলছে না পরিষেবা, বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালেই নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনের জন্য শিলিগুড়িতে এসেছিলেন তিনি। এদিন নকশাল বাড়ির পোখাইজোত এলাকায় নিজের ক্যাম্পে নিজেরই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।  তাঁদের অভিযোগ, মিলছে না পরিষেবা।

আরও পড়ুনঃ Tripura By Poll: ‘বাংলায় ছাপ্পা মারা যায় বলেই তৃণমূল আছে’, ত্রিপুরায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত শুভেন্দু।

এদিন সকালে কর্মীদের সঙ্গে খোশমেজাজে গল্প করছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। সেই সময়েই দুই জন মহিলা কর্মী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তাঁরা কী করছেন? কর্মীরাই পানীয় জল পাচ্ছে না। এলাকার রাস্তা খারাপ এবং বিদ্যুতের অভাব রয়েছে। সেই সময়েই কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বোঝাতে যান। শুরু হয় বচসা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়।

মিলছে না পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফাটলেন কর্মীরাই 
মিলছে না পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফাটলেন কর্মীরাই 

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি বিজেপি। এর প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে কর্মীদের অসন্তোষ। যার কারণে প্রতিদিন দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক লেগেই রয়েছে। তারই এজকে হাতেনাতে ফলাফল পেল বিজেপি।

মিলছে না পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফাটলেন কর্মীরাই 

মিলছে না পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফাটলেন কর্মীরাই 
মিলছে না পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফাটলেন কর্মীরাই 

তৃণমূল নেতা অমীয় মজুমদার বলেন, বিজেপির নিজের দলের সমর্থকরাই নিজেদের নেতাকে মেনে নিতে পারে না। তাহলে মানুষ কীভাবে মেনে নেবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন