John Barla: কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, চাপ বাড়ছে বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরাতন একটি ঘটনায় কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। লোকসভা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল জন বার্লা সহ একাধিক বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাকিদের জামিন দেওয়া হলেও, জামিন পাননি কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুনঃ Dengue: ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

জানা গেছে, সম্প্রতি সেই মামলায় তাঁকে হাজিরার জন্য জানিয়েছিল তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত। কিন্তু তার পরেও জন বার্লা এবং তাঁর আইনজীবী কেউ হাজিরা দেননি। এরপরেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার হবেন তিনি! 
কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার হবেন তিনি!

অভিযোগ, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন জন বার্লা। সেই সময় নির্বাচনী বিধিভঙ্গ করে বিডিও অফিস এলাকায় সভা করেছিলেন তিনি। কিন্তু নির্বাচনী বিধাই লাগু থাকার কারণে তাঁর বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কমিশনের দায়িত্বে থাকা একজন আধিকারিক। পরে তিন জন জামিন পেলেও জামিন মেলেনি কেন্দ্রীয় মন্ত্রী। পরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কিছু দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০০৯ সালে একটি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। এমনকি সেই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন।

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার হবেন তিনি! 

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার হবেন তিনি! 
কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার হবেন তিনি!

এই প্রসঙ্গে কোচবিহারের সাংস নিশীথ প্রামাণিকের দাবি, এর আগে এই মামলায় তাঁকে ৪৫ দিন ধরে জেল খাটতে হয়েছিল। এখন রাজনইতিকভাবে হেনস্থা করার জন্যই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর