Dengue: ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলেন, দিনেরবেলাতেই ডেঙ্গির মশা বেশি কামড়ায়। মশার কামড় ডেঙ্গির সঙ্গে ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগও হতে পারে। এমন ভয়ঙ্কর রোগ এড়াতে মশার কামড় থেকে বাাঁচা প্রয়োজন। তবে মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির

কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, মশা কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন? জেনে অবশ্যই সতর্কতা নিন।

ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন
ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত। মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাঁদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বের হয়। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়।

মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিডের গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেমন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঘামের গন্ধের উপরেও নির্ভর করে কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাঁদের বহু দূর থেকে সহজে হদিশ পায় মশা।

গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে। মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাঁদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে তারাই মশাকে বেশি আকর্ষণ করেন।

ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন
ডেঙ্গির মশা কাদের বেশি কামড়ায় জানেন? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে। যেখানে ব্যাকটেরিয়া বেশি সেখানে মশারা আকৃষ্ট হয় বেশি। সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়। পোশাকের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে। ফলে ডেঙ্গির এই বাড়বাড়ন্তের সময় অবশ্যই সতর্কতা নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর