বাংলা ভাগ চান 'মন্ত্রী' বার্লা, তবে শুধু মন্ত্রী পদে বসেই নয়, আগে থেকেই এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি নেতা। বলা ভালো দিন কয়েক আগেই এই নিয়ে বাংলার ওপর বয়ে গিয়েছে এক প্রকার বিতর্ক আর জল্পনার ঝড়।
দার্জিলিংয়ে রাজ্যপাল, দিল্লি সফর থেকে ফিরেই রওনা দিয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আচমকা এক ট্যুইটে রাজ্যবাসীকে জানান দিয়ে দিল্লি গিয়েছিলেন তিনি। একে একে দেখা করেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
বঙ্গভঙ্গ সুরেই ভাঙছে সংগঠন, পশ্চিমবঙ্গ ভাগ করে আলাদা রাজ্যের দাবি করেছেন বিজেপির দুই সাংসদ। প্রথমে জন বার্লা দাবি করেছিলেন উত্তরবঙ্গ ভাগ করে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। এরপর সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন জঙ্গলমহল ভাগের। এর পরই এটা নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়।
দাবি বাংলা ভাগের, দিন কয়েক আগেই বিজেপি সাংসদ জন বার্লা দাবি করেছেন বাংলা থেকে পৃথক করে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে হবে উত্তরবঙ্গকে। সরকার দিনের পর দিন অবহেলায় চাপা রাখে পাহাড় থেকে চা বাগান সবকিছু।