নজরবন্দি ব্যুরোঃ বাংলা ভাগ চান ‘মন্ত্রী’ বার্লা, তবে শুধু মন্ত্রী পদে বসেই নয়, আগে সাংসদ থাকার সময় থেকেই এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি নেতা। বলা ভালো দিন কয়েক আগেই এই নিয়ে বাংলার ওপর বয়ে গিয়েছে এক প্রকার বিতর্ক আর জল্পনার ঝড়।
আরও পড়ুনঃ শুভেন্দুর বিরুদ্ধে খুনের অভিযোগ, ‘FIR’ দায়ের করলেন তারই নিরাপত্তারক্ষীর স্ত্রী! #Exclusive


গেরুয়া শিবিরের সাংসদ আচমকাই দাবি করেছিলেন বাংলা ভাগ চান তিনি, উত্তরবঙ্গ অবহেলিত দীর্ঘদিন ধরে। এই বিষয়কেই সামনে তুলে এনে তিনি সরব হয়েছিলেন বাংলা ভাগের পক্ষে। একে একে একাধিক গেরুয়া শিবিরের বিধায়ক-সাংসদ বার্লার হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছিলেন। তবে গোটা গেরুয়া শিবির কখনোই একমত ছিলেন না এই মুদ্দায়। স্বাভাবিক ভাবেই দলের ভেতরেও চিড় ধরেছিল খানিকটা।
বাংলা ভাগ চান ‘মন্ত্রী’ বার্লা, একই সঙ্গে পৃথক দক্ষিণবঙ্গের দাবি তুলেছিলেন সৌমিত্রও।
মোদির নতুন এবং সম্প্রসারিত মন্ত্রী সভায় এবার স্থান পেয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতা, সাংসদ জন বার্লা। বাংলা ভাগের দাবি তোলার পরে তাঁর ক্যাবিনেটে স্থান পাওয়া নিয়ে অনেকেই মনে করছিলেন আওয়াজ তুলে নেক নজরে এসেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পরেও নিজের দাবি থেকে সরে আসেননি জন বার্লা।
বরং নতুন পদে বসে প্রথম থেকেই নিজের ভঙ্গীতে ব্যাটিং করতে শুরু করেছেন, গোটা গেরুয়া শিবির তাঁর মতের সপক্ষে নেই জেনেও তিনি জানান, এই উত্তরবঙ্গকে স্বাধীন রাজ্য করার দাবি প্রায় একশো বছরের পুরনো। এটা স্থানীয় জনগণের দীর্ঘ সময়ের দাবি। তার সঙ্গেই জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেননি তিনি। বাংলা ভাগ চান ‘মন্ত্রী’ বার্লা, পৃথক উত্তরবঙ্গ গঠন করে জনগনকে তাঁদের দাবি ফিরিয়ে দিতে চান মন্ত্রী বার্লা।


এদিকে শুরু থেকেই বার্লার এই দাবি নিয়ে কিছুটা বিরক্ত টিম বঙ্গ বিজেপি। দিলীপ সহ একাধিক প্রথম সারির মুখেরা উত্তরববঙ্গ ভাগের সপক্ষে মত দেননি কখনোই। বিজেপির রাজ্য সভাপতির মতে, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। এটাই দলের অবস্থান। তার সঙ্গেই দিলীপ জানান উত্তরবঙ্গের নেতা হিসেবে তিনি উত্তরবঙ্গের ভালো চাইতেই পারেন, তবে বাংলা ভাগের দাবি তুললে বার্লার বিরুদ্ধে কেন্দ্রের নালিশ জানাবেন দিলীপ।







