নজরবন্দি ব্যুরো: বঙ্গভঙ্গ সুরেই ভাঙছে সংগঠন, পশ্চিমবঙ্গ ভাগ করে আলাদা রাজ্যের দাবি করেছেন বিজেপির দুই সাংসদ। প্রথমে জন বার্লা দাবি করেছিলেন উত্তরবঙ্গ ভাগ করে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। এরপর সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন জঙ্গলমহল ভাগের। এর পরই এটা নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়।
আরও পড়ুনঃ ফের বাড়ল তেলের দাম, কলকাতায় ডিজেল ৯১ টাকা! পেট্রোলের দাম কত জানেন?


বিজেপির কড়া সমালোচনা করে তৃণমূল, বাম ও কংগ্রেস। আগামী ২৯ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডার উপস্থিতিতে বিজেপির বৈঠক যেমন বাংলার বিধানসভা ভোট নিয়ে কাটাছেঁড়া হবে তেমনি উঠে আসতে পারে বিজেপির দুই নেতার বঙ্গভঙ্গের ইস্যু। বিজেপি সূত্রের খবর জণ বার্লা এবং সৌমিত্র খাঁর এই মন্তব্যকে দলের অন্দরেই অনেক নেতা ভালো চোখে দেখছেন না।
বিজেপির অনেক নেতাই মনে করছেন বাংলা ভাগের এই ইস্যু যেমন বিরোধীদের হাতে ভোটের পরে নতুন অস্ত্র তুলে দিয়েছে তেমনি বাংলার জনগণের কাছেও এই খবর খুব একটা সুখকর নয়। যার ফলে বিজেপি কে নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন এই সমস্ত নেতারা। আর এই ইস্যু নিয়েই 29 এর বৈঠকে দলের অন্য নেতাদের ক্ষোভের মুখে পড়তে পারেন বার্লা এবং সৌমিত্র।
বঙ্গভঙ্গ সুরেই ভাঙছে সংগঠন, উল্লেখ্য সোশ্যাল মিডিয়া জুড়েও এই বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে উঠেছে ‘ট্রোল’-এর ঝড়। বিজেপি সাংসদদের এই দাবি হাস্যাস্পদ বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। এরপরই রাজ্য নেতৃত্ব মঙ্গলবার সতর্ক করে দুই সাংসদকে। নাড্ডা তলব করে সৌমিত্র।









