ফের বাড়ল তেলের দাম, কলকাতায় ডিজেল ৯১ টাকা! পেট্রোলের দাম কত জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বাড়ল তেলের দাম, হুহু করে দিনে দিনে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। কলকাতাতে পেট্রল প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই। বেড়েছে ডিজেলের দামও। লক্ষ্য করলে দেখা যাবে রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি দু-তিন দিনের ব্যবধানে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে চলেছে।

আরও পড়ুনঃ নিরপেক্ষতা নিয়ে ধন্ধে মমতা-পক্ষ, নন্দীগ্রাম মামলা সরানোর আর্জি নিয়ে শেষ শুনানি

আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলে ২৫ পয়সা এবং প্রতি লিটার ডিজেলে দাম বেড়েছে ৬০ পয়সা। আর এই দাম বাড়ার ফলে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা ডিজেলের দাম হয়েছে ৯১ টাকা ১৫ পয়সা। আজ ভারতের অন্যান্য শহর গুলির মধ্যে মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকা ৮৯ পয়সা।

ডিজেল ৯৫ টাকা ৭৯ পয়সা। রাজধানীতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৭ টাকা ৭৬ পয়সা ও অষ্টআশি টাকা ৩০ পয়সা। চেন্নাই লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৮ টাকায় আটচল্লিশ পয়সা ও ডিজেলের দাম ৯২ টাকা ৮৯ পয়সা।

ফের বাড়ল তেলের দাম, রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক, মহারাষ্ট্র ,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যগুলি তে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। একেতো করণা পরিবেশ তার ওপরে প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে যার প্রভাব পড়েছে আম জনতার ওপর খাদ্য সামগ্রীর দাম বাড়ছে দেশে অথচ কোনো হেলদোল নেই সরকারের‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত