দার্জিলিং আমাদেরই অঙ্গ, পৃথক উত্তরবঙ্গ নিয়ে সাফ ‘না’ স্পিকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দার্জিলিং আমাদেরই অঙ্গ, তাই বিচ্ছিন্ন করার প্রশ্নই ওঠেনা। বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোণামে থাকা ‘পৃথক উত্তরবঙ্গ’ মুদ্দায় মন্তব্য করেলন বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান বিচ্ছিন্নবাদী শক্তি চেষ্টা করছে বাংলা ভাগের, তবে তাঁর বিশ্বাস রাজ্যবাসী রুখে দাঁড়াবে এর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ নতুনদের ভিড়ে অবহেলিত আদি কর্মীরাই, দিলীপ-সম্মুখে বিক্ষোভ বর্ধমানে

দিন কয়েক ধরেই রাজ্য রাজনিতি উত্তাল বার্লার দাবি মিয়ে। গেরুয়া শিবিরের সাংসদ, বর্তমান মন্ত্রী জন বার্লা দিন কয়েক আগেই দাবি তুলেছিলেন পৃথক উত্তরবঙ্গের। তাঁর বক্তব্য দিনের পর দিন ধরে অবহেলিত উত্তরবঙ্গ। একে একে বার্লার সমর্থনে মুখ খোলেন গেরুয়া শিবিরের বিধায়করা।

দার্জিলিং আমাদেরই অঙ্গ, বাংলা ভাগে ‘না’ স্পিকারের।

দার্জিলিং আমাদেরই অঙ্গ, পৃথক উত্তরবঙ্গ নিয়ে সাফ 'না' স্পিকারের
দার্জিলিং আমাদেরই অঙ্গ, পৃথক উত্তরবঙ্গ নিয়ে সাফ ‘না’ স্পিকারের

বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ বার্লার সুরে সুর মিলিয়ে পৃথক দক্ষিণবঙ্গ ভাগের কথাও বলেন। তবে উত্তরবঙ্গ ভাগ নিয়ে গেরুয়া শিবিরেই রয়েছে মতোবিরোধ। বেশ কয়েকজন বিধায়ক বার্লার স্বপক্ষে মত পোষণ করলেও বেশিরভাগের উত্তরই ‘না’।

দিন কয়েক আগেই বিজেপির রাজ্যসভাপতি নিজে জানিয়েছিলেন উত্তরবঙ্গের সাংসদ হওয়ার খাতিরে সেখানের ভালোমন্দ বলতে, ভাবতেই পারেন বার্লা। তবে ফের পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে সরব হলে নালিশ যাবে উচ্চমহলে। এদিকে রাজ্যের সব মহলই মনে করছিল এই প্রস্তাবের পরিণতি যাই হোক না কেনো, তার আগেই রাজ্যে তৈরি হতে পারে অশান্তি।

দার্জিলিং আমাদেরই অঙ্গ, এবার ‘পৃথক উত্তরবঙ্গ’ মুদ্দায় নিজের মতামত জানানলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মমতা সরকারের হ্যাট্রিকের সঙ্গে সঙ্গে বাংলা বিধানসভার স্পিকার হিসেবেও হ্যাট্রিক তাঁর। আজ কবি ভানু ভক্তের ২০৮ তম জন্ম দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, উত্তরবঙ্গ ভাগের চেষ্টা চলছে, মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছেন, বাংলা ভাগের যে চেষ্টা চলছে তা বাংলার মানুষ হতে দেবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত