৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, চা শ্রমিকদের ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয় তৃণমূলের তরফে । সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া ৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না।

আরও পড়ুনঃ Panchayet Election: এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, নির্দেশ হাইকোর্টের

তৃণমূল সূত্রে খবর, আগামী ৬ তারিখ অবধি একটানা এই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। চা শ্রমিকদের বঞ্চনার কথাই তুলে ধরা তাঁদের প্রধান উদ্দেশ্য। কেন এবারের বাজেটে একটি শব্দও চা শ্রমিকদের উদ্দেশ্যে ক্রা হয়নি? গতবারের বরাদ্দ অর্থ গেল কোথায়? তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি রাকেশ লাকড়ার নেতৃত্বে এদিন চলে বিক্ষোভ কর্মসূচি।

৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, বিরাট আন্দোলনে তৃণমূল 
৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, বিরাট আন্দোলনে তৃণমূল 

এর আগে বকেয়া প্রভিডেন্ট ফান্ড, বকেয়া স্কলারশিপ সহ একাধিক দাবী দাওয়া তুলে ধরা হয়েছিল।এবারও আন্দোলনে নামলে তৃণমূল কংগ্রেস। মূলত, পঞ্চায়েত ভোটের আগে বিরোধী বিজেপি শিবিরকে চাপে রাখতেই একের পর এক কর্মসূচি নিচ্ছে তৃণমূল। তবে বানারহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকলেও বিজেপির ঘাটি বিশেষ শক্ত নয় বলেও মনে করা হচ্ছে। তাই এই আন্দোলনে বিশেষ প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, বিরাট আন্দোলনে তৃণমূল 

৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, বিরাট আন্দোলনে তৃণমূল 
৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, বিরাট আন্দোলনে তৃণমূল 

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও কর্মসূচি চলে তৃণমূলের তরফে। সেখান পিএফের মতো স্পর্শকাতর ইস্যু সহ বরাদ্দ অর্থের হিসেব, চা শ্রমিকের অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ করা, চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। এই দাবি নিয়ে চলেছিল বাড়ি ঘেরাও কর্মসূচি। মার্চ মাসের শুরুতে আরও একবার আন্দোলনে বসলেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত