যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমে গালাগালি করছেন, সেই আঙুল গুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে।
তিনি বলেন, "যেকোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়। এক্ষেত্রে হলে আপত্তি কোথায়? আর যারা ভোটের আগে লক্ষীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটুক্তি করেছেন তাদের এটা নেওয়ার কোন নৈতিক অধিকার নেই। তবে এটা আমাদের বক্তব্য। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী "।
প্রথমে ১২ জুন এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হওয়ার ছিল, পরবর্তীকালে তা বদলে ১১ জুন বিকেল ৪টে তে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মর্মে শুক্রবার বিজ্ঞপ্তিও জারি করেছে স্বরাষ্ট্র দপ্তরের প্রোটোকল ব্রাঞ্চ।
নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন।
ফের একবার বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের ঘর থেকে বার করে মারধর করার মতো 'হুমকি' শোনা গেল তাঁর গলায়। তৃণমূলের তরফে উদয়নের এই মন্তব্যকে সমর্থন না জানানো হলেও উত্তরবঙ্গের উত্তপ্ত পরিস্থিতির যে বিজেপিই দায়ী তা স্পষ্ট করে বলা হয়েছে।