এবার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বাছাই করে, উদয়নের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

Udayan Guha: যেকোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়। এক্ষেত্রে হলে আপত্তি কোথায়?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটে জেতার জন্য লক্ষীর ভান্ডার যে অনেক অংশে রাজ্যের শাসক দল তৃণমূলকে সাহায্য করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছিলেন। আর তার ভালো প্রভাব পড়েছে তৃণমূলের ভোট ব্যাঙ্কে। কিন্তু ভোটের পরেই লক্ষীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুনঃ আরও বিপাকে পার্থ, জেলবন্দি শিক্ষামন্ত্রীর ১৪ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেল ED

উদয়নের দাবি জনপ্রতিনিদের হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের দায়িত্ব দেওয়া হোক। ঠিক কি বলেছেন উদয়ন বাবু, কুচবিহারের মাথাভাঙ্গায় এক সভাতে উদয়ন গুহ বলেন, ” গত মঙ্গলবার কলকাতায় সভা হয়েছে। সেখানে আমরা বিষয়ে একমত হয়েছি। যে লক্ষীর ভান্ডার নিয়ে মমতাদির কাছে আবেদন করব যাতে জনপ্রতিনিধিদের হাতে প্রকল্পের পরিচালনার ক্ষমতা দেওয়া হয়।

যাতে আমরা বেছে নিতে পারি কাদের লক্ষীর ভান্ডার প্রয়োজন আছে আর কারা সমালোচনা করেছেন। তাদের কেউ দেখে নিতে চাই “। উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন সিপিএমের কোচবিহারের জেলা সম্পাদক অনন্ত রায়। অনন্ত বাবু বলেন,

“লক্ষীর ভান্ডার এর প্রকল্পের টাকা কারো ঘরের বা দলের টাকা নয়। এই টাকা সরকারের। গরিব মানুষরা প্রত্যেকেই তা পাবে। দল থেকে তা বাছাই করা যায় না “। তবে সিপিএমের এই মন্তব্যে সেরকম গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ।

এবার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বাছাই করে, উদয়নের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

তিনি বলেন, “যেকোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়। এক্ষেত্রে হলে আপত্তি কোথায়? আর যারা ভোটের আগে লক্ষীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটুক্তি করেছেন তাদের এটা নেওয়ার কোন নৈতিক অধিকার নেই। তবে এটা আমাদের বক্তব্য। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর