জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও নতুন নতুন সম্পত্তির সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়া বাগনান ও পাটুলি এই ৪ জায়গায় সম্পত্তির খোঁজ মিলেছে। পুরো সম্পত্তির মূল্য ১৪ কোটি টাকা।
আরও পড়ুন: বিপর্যয়ের ময়নাতদন্ত আজ পদ্ম-অফিসে, ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই অবশেষে মুখোমুখি হেভিওয়েটরা!
ইডি সূত্রে খবর, পাটুলিতে ১৮ কাঠা জমি রয়েছে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। ৭, ৭ , ৪ কাঠা ৩ টি জমি নিয়ে মোট ১৮ কাঠা সম্পত্তির পরিমাণ। জমির দাগ নম্বর ৪১, খতিয়ান নম্বর ১৬২। এই জমিতে আগে পুকুর ছিল। সেই পুকুর বুজিয়ে ফেলা হয়। ২০০৪ সাল নাগাদ এই জমি স্ত্রীর নামে কেনেন পার্থ। কিন্তু এই জমিতে কিছু নির্মাণ করা হয়নি। যদিও জমির পাঁচিল ঘেরা। এখন এই বিশাল জমি জঙ্গলে ঢেকে গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছিল ইডি। যে দৃশ্য কার্যত এখনও বঙ্গবাসী চোখের সামনে ভাসে। এহেন পার্থ চট্টোপাধ্যায় বারংবার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। এখনও পার্থর সমস্ত সম্পত্তির হদিশ মেলেনি বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। ফলে পার্থ চট্টোপাধ্যায় যে আদৌ কবে জামিন পাবেন তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।
আরও বিপাকে পার্থ, জেলবন্দি শিক্ষামন্ত্রীর ১৪ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেল ED

এখনও পর্যন্ত ইডি দাবি করেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মোট ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার তা আরও বাড়ল। এই জমি কেনার ক্ষেত্রেও নিয়োগ দুর্নীতির টাকা কাজে লাগানো হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক এবং নবম-দশম, একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ মামলায় এখনও ৩৬৫.৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আগামীতে তা আরও বাড়তে পারে।



