বিপর্যয়ের ময়নাতদন্ত আজ পদ্ম-অফিসে, ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই অবশেষে মুখোমুখি হেভিওয়েটরা!

আজকের আলোচনার মূল বিষয় লোকসভা নিয়ে হলেও একই সঙ্গে আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে কাদের প্রার্থী করা হবে তা চূড়ান্ত হবে বলে সূত্রের খবর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ, শনিবার বৈঠকে বসতে চলেছে বিজেপি। আলোচনার বিষয়, সদ্য সম্পাত লোকসভার বিপর্যয়। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই এই বৈঠক হবে। থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব‌্য। আবার রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: রেকর্ড মার্জিনে জিতেছেন, বিরতির আগে ডায়মণ্ডের তৃণমূল কর্মীদের সঙ্গে খোশমেজাজে অভিষেক

এই মুহূর্তে ফের একবার শিরোনামে দিলীপ ঘোষ। হারের পর থেকেই তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন। প্রশ্ন তুলেছেন তাঁর কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিয়ে। নাম না করলেও তিনি যে শুভেন্দু অধিকারীকেই বলতে চাইছিলেন তা কার্যত স্পষ্ট। পাল্টা, শুভেন্দুও নাম না করে দিলীপকে জবাব দিয়েছেন। সঙ্গে এও বলেছেন, তিনি সংগঠন দেখতেন না। এই হারের দায়ভার কেন শুধু তাঁর ঘাড়েই চাপানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

বিপর্যয়ের ময়নাতদন্ত আজ পদ্ম-অফিসে, ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই অবশেষে মুখোমুখি হেভিওয়েটরা!

স্বাভাবিকভাবেই এই পরিবেশে একে অপরের মুখোমুখি হলে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে বিজেপি নেতাদের মধ্যে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও শুভেন্দু অধিকারীর এই বৈঠকে উপস্থিত থাকা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। এর আগেও একাধিক বৈঠক সুকৌশলে এড়িয়েছেন তিনি।

বিপর্যয়ের ময়নাতদন্ত আজ পদ্ম-অফিসে, ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই অবশেষে মুখোমুখি হেভিওয়েটরা!

বিপর্যয়ের ময়নাতদন্ত আজ পদ্ম-অফিসে, ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই অবশেষে মুখোমুখি হেভিওয়েটরা!

আজকের আলোচনার মূল বিষয় লোকসভা নিয়ে হলেও একই সঙ্গে আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে কাদের প্রার্থী করা হবে তা চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে এই নামগুলি দিল্লিতে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামী সোম বা মঙ্গলবার দলের তরফে সংবাদমাধ্যমের সামনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর